‘পাকিস্তানি ছবি দেখতে হলে দেশ ছাড়তে হবে’: ভারতে ‘মওলা জাট’ মুক্তিতে আপত্তি ‘MNS’ প্রধানের

পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের পাকিস্তানি ছবি ‘দ্য লিজেন্ড অফ মওলা জাট’ ভারতে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। এটি সবচেয়ে বিরক্তিকর যে, ভারতীয় কোম্পানি এই পরিকল্পনার নেতৃত্ব দিচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতমাসেই আগেই মুক্তি পেয়েছে পাকিস্তানি ছবি ‘দ্য লিজেন্ড অফ মওলা জাট’ (The Legend Of Maula Jatt)। গোটা বিশ্বব্যাপী ছবিটি দারুণ রাজত্ব করেছে। ছবিটিতে অভিনয় করেছেন, ফাওয়াদ খান-মাহিরা খান। যদিও এই পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রী ভারতেও বেশ কয়েকটি ছবিতেও অভিনয় করেছেন। রাইজ ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করেছিলেন মাহিরা। এদিকে ফাওয়াদও বিপাশা বসুর সঙ্গে জুটি বেঁধে একাধিক ছবি করেছিলেন। সুতরাং ভারতেও তাঁরা সফল। কিন্তু ভারতে পাকিস্তানি তারকারা অভিনয়ের জন্যে সুযোগ পেলেও পাকিস্তানি কোনও সিনেমার ভারতে মুক্তির অনুমতি নেই।

হ্যাঁ, সম্প্রতি মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) নেতা অমেয়া খোপকার ‘মওলা জাট’-এর ভারতে মুক্তির বিরুদ্ধে একাধিক মন্তব্য করেছেন। এএনআই-এর প্রতিবেদন অনুযায়ী, এমএনএস নেতা একাধিক টুইটবার্তায় ভারতে যাতে ছবিটি মুক্তি না পায়, সেই বিষয়ে একাধিক দাবি তুলেছেন। তাঁর কথায়, রাজ ঠাকরের নির্দেশ অনুসরণ করে তিনি ভারতের কোথাও সিনেমাটি মুক্তি দিতে দেবেন না। তিনি ফাওয়াদের ভক্তদের উদ্দেশ্যে লিখেছেন, যদি তাঁরা ছবিটি দেখতে চান তাহলে পাকিস্তানে গিয়ে দেখে আসতে পারেন। এমএনএস নেতা টুইট করে জানিয়েছেন, “পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের পাকিস্তানি ছবি ‘দ্য লিজেন্ড অফ মওলা জাট’ ভারতে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। এটি সবচেয়ে বিরক্তিকর যে, ভারতীয় কোম্পানি এই পরিকল্পনার নেতৃত্ব দিচ্ছে। রাজ সাহেবের নির্দেশে আমরা এই ছবিটি ভারতের কোথাও মুক্তি দিতে দেব না।”

আগামী ২৩ ডিসেম্বর ভারতীয় প্রেক্ষাগৃহে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী পাকিস্তানি ছবি ‘দ্য লিজেন্ড অফ মওলা জাট’ মুক্তি পাবে বলে খবরে ছিল। কিন্তু মুক্তির আগেই এই সমস্যা। উল্লেখ্য, ‘দ্য লিজেন্ড অফ মওলা জাট’ ছবিটি পাকিস্তানি সিনেমার ইতিহাসে নির্মিত সবচেয়ে ব্যয়বহুল বাজেটের ছবি। এটি বিশ্বব্যাপী ২৫০ কোটি (পাকিস্তানি রুপি) আয় করেছে। বিলাল লাশারি পরিচালিত এই চলচ্চিত্রটি ১৯৭৯ সালের পাকিস্তানি ক্লাসিক চলচ্চিত্র ‘মৌলা জাট’-এর রিমেক।

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি