তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তর ২৪ পরগনার পানিহাটিতে ফের রাজনৈতিক অশান্তির অভিযোগ। তোলাবাজি সংক্রান্ত ঝামেলা থামাতে গিয়ে আক্রান্ত হয়ে প্রাণ গেল এক বিজেপি কর্মীর। পানিহাটি ১ নম্বর মণ্ডলের বিজেপি যুব মোর্চার সভাপতির বিরুদ্ধে এই হামলার অভিযোগ। তোলা না পেয়ে ব্যবসায়ীকে মারধরের ঘটনায় প্রথমে প্রতিবাদ করেন ১ নম্বর মণ্ডলের বিজেপির সম্পাদক রুমা সাহা। এরপরেই রুমাকে লক্ষ্য করে গালিগালাজ করতে থাকে এলাকার বিজেপি কর্মীরা। রুমাকে বাঁচাতে এসে আক্রান্ত হন তাঁর স্বামী তথা বিজেপি কর্মী অরূপ সাহা। দলীয় কর্মীদের একাংশের ধাক্কায় মাটিতে পড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন অরূপ সাহা। পরে তাঁকে সাগর দত্ত মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। অরূপ বাবুকে মৃত বলে ঘোষণা করা হয়।

নিহত বিজেপি কর্মীর স্ত্রীর অভিযোগ, তৃণমূল থেকে বিজেপিতে আসা লোকেরাই এই হামলা চালিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনার পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপের দাবি জানান পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ। ঘটনার প্রতিবাদ জানিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন বিধায়ক রত্না। তাঁর অভিযোগ, পানিহাটির বিভিন্ন ওয়ার্ডে জেলা সভাপতি চণ্ডীচরণ রায় নিজের পছন্দমত কনভেনার নিয়োগ করেছেন। তাঁদের মধ্যে অধিকাংশই তৃণমূল থেকে বিজেপিতে আসা। তাঁর অভিযোগ, এই সমস্ত লোকজন দলবল নিয়ে এলাকায় অশান্তি তৈরি করছে, তোলাবাজি চালাচ্ছে। ৪ তারিখের পর যাঁরা তৃণমূল থেকে বিজেপিতে এসেছেন, তাঁরাই বর্তমানে বেশি গুরুত্ব পাচ্ছেন।

আরও পডুন: গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

রত্নাদেবী আরও জানান, তিন-চার দিন আগেই পানিহাটির পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীকে অবগত করেছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী পদক্ষেপও করেছেন বলে দাবি তাঁর। এবার রুমার পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের আবেদন জানিয়েছেন তিনি। পুলিশকে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া