এই মুহূর্তে

লালনের মৃত্যু নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি: বকটুই (BAGTUI) কাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের অস্বভাবিক মৃত্যুর ঘটনায় সরব হলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)। জানালেন তীব্র প্রতিবাদ। মঙ্গলবার তাঁর নিশানায় ছিল বিজেপি এবং বিজেপি শাসিত কেন্দ্র। অন্যদিকে, কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধেও সরব হয়েছেন দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার শিলং থেকে সাংবাদিক বৈঠকের সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, কী করে সিবিআই হেফাজতে থাকাকালীন লালন শেখের মৃত্যু হল? ‘রহস্যমৃত্যু’র কড়া নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন তিনি। এদিন তিনি বলেন, কেন্দ্রীয় এজেন্সির হেফাজতে থাকাকালীন মূল অভিযুক্তের মৃত্যু নিয়ে সরব হবে দল।

উল্লেখ্য, লালনের পরিবার সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে। মৃতের স্ত্রী রেশমা বিবির অভিযোগ, তাঁকে সিবিআই আধিকারিকরা মারধর করে ৫০ লক্ষ টাকা ঘুষ চেয়েছিল। শুধু তাই নয় অভিযোগ, সিবিআই আধিকারিক বিকাশ এবং ভাস্কর হুমকি দিয়ে বলেছিলেন, ‘তোর স্বামীকে শেষ বারের মত দেখে নে’। আরও অভিযোগ, লালনের স্ত্রীকে উদ্দেশ্য করে বলা হয়েছিল, ‘তুইও আত্মহত্যা করে নিস’। প্রসঙ্গত, মৃতের পরিবার সিআইডি তদন্তের দাবি জানিয়েছে।

মঙ্গলবার মেঘালয় সফর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে থাকাকালীন কী করে মৃত্যু হয় মূল অভিযুক্তের? যখন তিনি এই ঘটনার কড়া নিন্দায় সরব তখন বকটুইয়ে চলছে অবরোধ এবং বিক্ষোভ।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার ভোটের স্লিপ কারা দেবেন?‌ ‘ডেডলাইন’ বেঁধে নির্দেশ নির্বাচন কমিশনের

মহিলা ব্রিগেডে জোর, নবীনদের বাহিনী তৈরির প্রতিশ্রুতি, নববর্ষে ইস্তেহার প্রকাশ মীনাক্ষীর

‘‌জয় বাংলা’‌ স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে যাওয়ার চেষ্টা, হাতাহাতি বালিতে

বৃহস্পতি থেকেই দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব, ৬ জেলায় সতর্কতা জারি

রাস্তায় ছড়িয়ে পোড়া বিজেপির দলীয় পতাকা, ভোটের মুখে চাঞ্চল্য শান্তিপুরে

বজবজে বিরাট রোড–শো অভিষেকের, প্রার্থীকে নিয়ে ভাসলেন মানুষের ঢলে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ