IND-BAN TEST SERIES: অভিষেকেই শতরান জাকিরের

এই প্রথম কোনও বাংলাদেশি ওপেনিং ব্যাটার অভিষেকেই শতরান পেলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: ভারতের বিরুদ্ধে চলতি টেস্টেই অভিষেক ঘটেছে তাঁর। প্রথম ইনিংসে খুব একটা সুবিধে করতে পারেননি। মাত্র ২০ রানে সাজঘরে ফিরেছিলেন। কিন্তু খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা দলকে বাঁচাতে দ্বিতীয় ইনিংসে জ্বলে উঠলেন জাকির হাসান। শনিবার অক্ষর পটেলের বল সুইপ করে সীমানার বাইরে পাঠিয়ে জীবনের প্রথম শতরান পূর্ণ করলেন। সেই সঙ্গে এক অনন্য নজিরও গড়লেন। এই প্রথম কোনও বাংলাদেশি ওপেনিং ব্যাটার অভিষেকেই শতরান পেলেন। জাকিরের দুর্দান্ত শতরানের দৌলতে চা পানের বিরতিতে টাইগারদের সংগ্রহ দাঁড়িয়েছে চার উইকেটে ২৩১।

জয়ের জন্য ৫১৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে শুক্রবার বিকেলে খেলতে নেমেছিল বাংলাদেশ। দিন শেষে কোনও উইকেট না হারিয়ে ৪২ রান সংগ্রহ করেছিলেন দুই গোড়াপত্তনকারী ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত ও জাকির হোসেন। এদিন সকাল থেকেও দুজনে দেখে শুনে খেলতে থাকেন। টানা ১৫ ইনিংস বাদে অর্ধ শতরান পান বাঁ হাতি শান্ত। প্রথম উইকেটে দুই ওপেনার ১২৪ রান তোলেন। ব্যক্তিগত ৬৭ রানের মাথায় উমেশ যাদবের বাইরের বল খোঁচা দিয়ে সাজঘরে ফেরেন শান্ত। স্লিপে বিরাট কোহলি সেই ক্যাচ ফেলে দিয়েছিলেন, কিন্তু তা গ্লাভসবন্দি করেন ঋষভ পন্থ। শান্ত আউট হওয়ার সাত রানের মাথায় অক্ষর পটেলের বলে বোল্ড হন ইয়াসির আলী রাব্বি (৫)। ব্যাট করতে নেমে ধীরে-সুস্থে খেলছিলেন লিটন দাসও। কিন্তু আচমকাই উঁচু করে মারতে গিয়ে কুলদীপ যাদবের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন।

এর পরে মুশফিকুর রহিমের সঙ্গে জুটি বাঁধেন জাকির। অক্ষর পটেলের বল; সীমানার বাউন্ডারির বাইরে পাঠিয়ে জীবনের প্রথম শতরান পূর্ণ করেন। আর শতরানের পরেই রবিচন্দ্রন অশ্বিনের এক ঘূর্ণি ডেলিভারি বুঝতে না পেরে স্লিপে বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে আউট হন। ২২৪ বলে ১৩ চার ও এক ছক্কার সাহায্যে ১০০ রানের চোখ ধাঁধানো ইনিংস

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

আজ নবদ্বীপ যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা