৩০ ডিসেম্বর কলকাতায় মুখোমুখি হতে পারেন মোদি-মমতা

৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) দেখা যেতে পারে একমঞ্চে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ৩০ ডিসেম্বর (30 December) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Chief Minister Mamata Banerjee) একমঞ্চে দেখা যেতে পারে। কলকাতায় ন্যাশনাল গঙ্গা কাউন্সিল’ (National Ganga Council) বা জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে তাঁদেরকে একসঙ্গে দেখা যেতে পারে।

সূত্রের খবর, আগামী ৩০ ডিসেম্বর কলকাতায় আয়োজিত হচ্ছে ন্যাশনাল গঙ্গা কাউন্সিল বা জাতীয় গঙ্গা পরিষদের বৈঠক। জাতীয় গঙ্গা পরিষদের সভাপতি দেশের প্রধানমন্ত্রী স্বয়ং। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই পরিষদের সদস্য। সূত্রের খবর, পরিষদের সদস্য হিসাবে মুখ্যমন্ত্রী ওই বৈঠকে উপস্থিত থাকবেন। ৩০ তারিখের ঐ বৈঠকে নানা অনুষ্ঠান চলবে বলে জানানো হয়েছে।

সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে বঙ্গ সফরে এসেছিলেন। নবান্নে বৈঠক করেছেন বাংলা, ঝাড়খণ্ড, বিহারের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রীদের সঙ্গে। সেই বৈঠকে রাজ্যের পাওনা একশোদিনের বকেয়া টাকা নিয়ে সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। সূত্রের খবর ডিসেম্বর মাসের ৩০ তারিখের বৈঠকেও মোদির সঙ্গে কথা হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের। এর আগে কেন্দ্রীয় প্রকল্পে টাকা পাওয়া নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে একাধিকবার দরবার করেছেন মুখ্যমন্ত্রী। কখনও চিঠি লিখে টাকা চেয়েছেন, কখনও সরাসরি মুখোমুখি বৈঠকে বসে বকেয়া টাকার দাবি জানিয়েছেন। গত ৯ তারিখে জি২০ সম্মেলনের প্রস্তুতির ব্যাপারে প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকেও অংশ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে সে বার মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকে বলার সুযোগ পাননি। মোদির সঙ্গে হয়নি পৃথক বৈঠকও।

উল্লেখ্য জাতীয় গঙ্গা পরিষদে সদস্য একাধিক রাজ্য। সেগুলির মধ্যে যেমন রয়েছে পশ্চিমবঙ্গ, তেমন রয়েছে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, ঝাড়খণ্ড। সূত্রের খবর ৩০ তারিখের বৈঠকে সদস্য রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরাও উপস্থিত থাকবেন। ইতিমধ্যে ওই বৈঠকের প্রস্তুতি শুরু করে দিয়েছে নবান্ন।

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

স্কুলে যাওয়ার বয়স হয়নি, তার আগেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম পান্ডুয়ার রাজস্বিনীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি