কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি

Share:

নিজস্ব প্রতিনিধি: নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল কলকাতা পুরসভা। ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত কলকাতা পুরসভার ইতিহাসে এই প্রথমবার কাউন্সিলর ক্লাবে স্থান পেল বিনায়ক দামোদর সাভারকরের ছবি। তবে শুধু বীর সভারকারের ছবি নয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, রানী লক্ষ্মী বাঈ, সর্দার বল্লভ ভাই প্যাটেল, ডক্টর ভীম রাও আম্বেদকর, মহারাজা রানা প্রতাপ সিংহ-সহ একাধিক বিশিষ্ট মনীষীদের ছবি কলকাতা পুরসভার কাউন্সিলর ক্লাবে স্থান পেয়েছে।

অতীতে কোনওদিন কলকাতা পুরসভায় বীর সাভারকারের ছবি ছিল না। এই প্রথম কলকাতা পুরসভায় স্থান পেল তাঁর ছবি। সেটাও একেবারে সংবিধানের জনক বাবাসাহেব আম্বেদকরের ছবির পাশেই। অর্থাৎ বিভিন্ন মনীষীদের পাশে এবার কলকাতা পুরসভায় ছবির তালিকায় নতুন সংযোজন হিসেবে স্থান পেলেন বীর সাভারকার। এর আগে কাউন্সিলর ক্লাবের মধ্যে ছবি থাকত মূলত প্রয়াত প্রাক্তন কাউন্সিলরদের। তাঁদের প্রতি সম্মান জানাতেই সেই ব্যবস্থা করে রয়েছে কলকাতা পুরসভায়।

আরও পডুন: ধর্ষণের পর এবার দুর্নীতিতে নাম জড়াল ব্রাত্যের, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

তার মধ্যে অন্যতম নাম অজিত কুমার পাঁজা, রথীন দাস শর্মা, মিহির কুমার সাহা, অশোক বন্দ্যোপাধ্যায় সহ একাধিক প্রয়াত কাউন্সিলরদের ছবি আগেই ছিল ক্লাবে। এবার সেই সব ছবির সঙ্গেই পাশাপাশি রাখা হল মনীষীদের ছবি। যাতে স্থান পেলেন সাভারকার। কলকাতা পুরসভার দীর্ঘ ইতিহাসে এই প্রথম সাভারকরের ছবি লাগানোকে ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। যদিও বিষয়টি নিয়ে মুখ খোলেননি কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডে। বিজেপির তরফে দাবি করা হয়েছে, মনীষীদের সম্মান জানাতেই এই ব্যবস্থা করা হয়েছে। বিগত সরকারগুলি সেই কাজ করেনি।

কম সময়ে মুখরোচক পদ, বানিয়ে নিন আলুর টক সবজি

হিজাব ছাড়া কনসার্টে গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার চাবুক

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও

ধর্ষণের পর এবার দুর্নীতিতে নাম জড়াল ব্রাত্যের, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

জিভে জল আনা আনারসের চাটনি, বানিয়ে ফেলুন মাত্র ১০ মিনিটে!

মনস্কামনা পূরণ করতে হাতির মূর্তির নীচে প্রবেশ, তারপরেই বিপত্তি! ভাইরাল ভিডিও

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

জিও হ্যাপি নিউ ইয়ার অফারে মিলবে একগুচ্ছ নতুন রিচার্জ ও নাইট ডেটা প্যাক

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি