রাম-বাম মিছিলে যৌথ রব ‘মোদি জিন্দাবাদ’, কারও হাতে দু’দলেরই পতাকা!

কারও দু’ই হাতে দু’ই দলের পতাকা। স্লোগান উঠছে ‘নরেন্দ্র মোদি জিন্দাবাদ’।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাম (CPIM)-বাম (BJP) যৌথ মিছিল! তৃণমূল আটকাতে মাঠে নেমেছে জোট। হাতে হাতে পতাকা পদ্ম আর কাস্তে-হাতুড়ি। আবার কারও দু’ই হাতে দু’ই দলের পতাকা। স্লোগান উঠছে ‘নরেন্দ্র মোদি জিন্দাবাদ’। তৃণমূলের অভিযোগ, দিকে দিকে নন্দকুমার মডেল। হুগলি জেলার ঘটনা। আর এই ঘটনাতেই উত্তাল বঙ্গ রাজনীতি।

হুগলি জেলার দাদপুর থানার পাঁজিপুকুরের হারিট গ্রাম পঞ্চায়েতের ঘটনা। আবাস যোজনা প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে হাত ধরাধরি করে রাজ্য সরকার এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে বাম ও বিজেপি। আর সামনের সারিতে যিনি, তাঁর হাতে দুই দলেরই পতাকা। এভাবেই যৌথ বিক্ষোভ মিছিল গেল হারিট গ্রাম পঞ্চায়েত অফিসে। জমা দেওয়া হল স্মারক। আর সেখান থেকেই উঠল ‘নরেন্দ্র মোদি জিন্দাবাদ’ স্লোগান।

বিজেপির দাবি, সিপিএম কর্মীরা উপযুক্ত নেতৃত্ব পাচ্ছেন না। আন্দোলন করছে বিজেপি। তাতেই যোগ দিচ্ছেন বাম স্থানীয় নেতা এবং কর্মীরা। তবে সিপিএমের দাবি, রাস্তা থেকে লাল পতাকা তুলে বিজেপি শিবির ‘বাম-রাম’ নাটক করছে। বামেদের স্পষ্ট দাবি, ওই মিছিলে সিপিএমের কেউ ছিলেন না।

যার হাতে দু’টি পতাকা দেখা গিয়েছে তাঁর নাম শম্ভু মিদ্যা। তিনি বলেন, আগে তিনি বাম করতেন, এখন করেন বিজেপি। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘একরকম যোগ দিয়েছি বিজেপিতে’। এরপরেই বলেন ‘সিপিএমও করি’। 

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর