উ‍ৎসবের অনুষ্ঠানে ভিড় নিয়ন্ত্রণের নির্দেশ দিল কেন্দ্র

ইন্ডোরে কিংবা শীততাপনিয়ন্ত্রিত স্থানে অনুষ্ঠানে প্রবেশের ক্ষেত্রে মাস ব্যবহারকেও বাধ্যতামূলক করার পরামর্শ দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আসন্ন উ‍ৎসবের দিনগুলিতে যাতে অনুষ্ঠানে ভিড় উপচে না পড়ে তার জন্য আয়োজকদের সতর্ক থাকার নির্দেশ দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সেই সঙ্গে ইন্ডোরে কিংবা শীততাপনিয়ন্ত্রিত স্থানে অনুষ্ঠানে প্রবেশের ক্ষেত্রে মাস ব্যবহারকেও বাধ্যতামূলক করার পরামর্শ দেওয়া হয়েছে। শুক্রবার বিভিন্ন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর বৈঠকের পরেই ওই বিশেষ অ্যাডভাইজরি জারি করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। পাশাপাশি রাজ্যগুলিকেও নমুনা পরীক্ষা ও টিকাকরণ বাড়ানোর উপরে জোর দেওয়ার নির্দেশ দিয়েছে।

শীত শুরু হতে না হতেই জাপান সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে বেলাগাম হয়ে উঠেছে করোনাভাইরাস সংক্রমণ। ইতিমধ্যে দেশে চারজনের শরীরে হদিশ মিলেছে চিনে তাণ্ডব চালানো করোনার বিএফ.৭ উপরূপ। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় তার জন্য বৃহস্পতিবারই উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই বৈঠকের পরে শুক্রবার বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্যমন্ত্রীদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী মনসুখ মাণ্ডব্য।

বৈঠকে করোনার নতুন ঢেউ মোকাবিলা করার জন্য আগের বারের মতোই কেন্দ্রের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করার অনুরোধ জানান তিনি। সেই সঙ্গে উ‍ৎসবের মরসুমে যাতে শারীরিক দুরত্ব বজায় রাখা যায়, সে দিকে নজর দিতে বলেন। মাস্ক ব্যবহার আপাতত বাধ্যতামূলক করা না হলেও যাতে সাধারণ মানুষ মাস্ক পরেন তার জন্য সচেতনতা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান। হাসপাতালগুলিতে প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলার দিকেও বাড়তি নজর দেওয়ার অনুরোধ জানান। বিদেশ থেকে আসা কিংবা ফেরা প্রত্যেকের গতিবিধির দিকে নিরবিচ্ছিন্ন নজরদারি চালানোরও অনুরোধ জানান। দুই বছর আগে করোনার প্রথম ঢেউয়ের সময়ে গয়ংগচ্ছ মনোভাব দেখানোর অভিযোগে বিদ্ধ হয়েছিল মোদি সরকার। এবার যাতে ওই অভিযোগ ফের না ওঠে তার জন্য প্রথম থেকেই অতি সক্রিয় স্বাস্থ্য মন্ত্রক।

বিয়ের মরশুমে সোনা-রুপোর দরে বিরাট পতন! কলকাতায় ২২ ও ২৪ ক্যারেটের দাম কত?

দ্বিতীয়বারের জন্য আইসিসি চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন জয় শাহ

‘ভারত কারোর বাবার সম্পত্তি নয়,’ কনসার্টে ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

চোরবাগান থেকে শিক্ষা, চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর ভিড় সামলাতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

থাইল্যান্ডের ফুকেটে বিধ্বংসী আগুন, মৃত ১১, আহত ১৬

ইলন মাস্ক-সহ প্রযুক্তি দুনিয়ার শীর্ষ কর্তাদের সমর্থন, এনভিডিয়ার CEO পদে ফিরছেন জেনসেন হুয়াং?

বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে রহস্যমৃত্যু! জঙ্গল থেকে উদ্ধার Indigo-র মহিলা কর্মীর রক্তাক্ত দেহ

বঙ্গোপসাগরে বাড়ছে ঘূর্ণিঝড়ের শক্তি, ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা জারি?

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশের গুলিতে নিহত রতন শেখের দেহের ময়নাতদন্ত আজ, নজরে ফরেনসিক রিপোর্ট

কানপুরের আবাসনে ভয়াবহ আগুন, মৃত মহিলা ও নাবালক

‘প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেননি’, নেতানিয়াহুকে নিশানা বাইডেনের