ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের ভারতে বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর। ২০৩১ সালে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ওয়ান ডে বিশ্বকাপের আয়োজন করার ছাড়পত্র পেল ভারত। একই সঙ্গে ২০২৯ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি এককভাবে আয়োজন করবে ভারত। আজ, রবিবার আইসিসির তরফে তেমনটাই জানানো হয়েছে। এর ফলে চতুর্থবারের মতো ভারত ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে। ১৯৮৭ সালে তারা প্রথমবারের মতো এই আইসিসি ইভেন্টটি আয়োজন করেছিল। সেই বছর ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে যৌথ আয়োজক দেশ হিসেবে ছিল। ২০১১ সালেও ভারত পুনরায় যৌথ আয়োজক হিসেবে দায়িত্ব পালন করে। সেই বছর বাংলাদেশ ও শ্রীলঙ্কার সঙ্গে ওয়ান ডে বিশ্বকাপ আয়োজন করেছিল ভারত। ২০২৩ এককভাবে তৃতীয়বারের জন্য ওয়ান ডে বিশ্বকাপের আয়োজনের দায়িত্ব আসে ভারতের কাঁধে। যদিও সেই বছর সকল ভারতীয়ের হৃদয় ভেঙেছিল। কারণ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল রোহিত শর্মা-বিরাট কোহলিদের।

এবার চতুর্থবারের মতো ২০৩১ সালে বিশ্বকাপ আয়োজন করতে চলেছে ভারত। তবে এককভাবে নয়, সঙ্গে থাকছে বাংলাদেশ। তবে শুধুই ওয়ান ডে বিশ্বকাপ নয়, চ্যাম্পিয়ন্স ট্রফিও আয়োজন করবে ভারত। ২০০৬ সালে ক্রিকেটের এই টুর্নামেন্ট প্রথমবার আয়োজন করেছিল ভারত। এবার ফের এককভাবে ২০২৯ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি করতে চলেছে তারা। আইসিসি এদিন জানিয়ে দিয়েছে ২০৩১ বিশ্বকাপ ও ২০২৯ চ্য়াম্পিয়ন্স ট্রফি কখন শুরু হবে। ২০২৯ চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে অক্টোবরের ৯ তারিখে। শেষ হবে ২৮ অক্টোবর। ২০৩১ ওয়ান ডে বিশ্বকাপ শুরু হবে ৯ অক্টোবর, শেষ হবে ২৩ নভেম্বর।

আরও পডুন: কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

আইসিসি এদিন আগামী কয়েক বছরের বিভিন্ন টুর্নামেন্টের সূচি প্রকাশিত করেছে। সেগুলি হল-

২০২৮: টি-টোয়েন্টি বিশ্বকাপ – অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড (১২ অক্টোবর – ১২ নভেম্বর)
২০২৯: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল – ইংল্যান্ড (৮-১২ জুন)
২০২৯: চ্যাম্পিয়ন্স ট্রফি – ভারত (৯-২৮ অক্টোবর)
২০৩০: টি-টোয়েন্টি বিশ্বকাপ – ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড (৪ জুলাই – ৪ আগস্ট)
২০৩১: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল – ইংল্যান্ড (১২-১৬ জুন)
২০৩১: ক্রিকেট বিশ্বকাপ – ভারত ও বাংলাদেশ (৯ অক্টোবর – ২৩ নভেম্বর)

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে