বঙ্গোপসাগরে বাড়ছে ঘূর্ণিঝড়ের শক্তি, ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা জারি?

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। আর সেখান থেকে অতি তীব্র ঘূর্ণিঝড়! আবহাওয়ার এই ভোলবদলে নতুন করে বাড়ছে উদ্বেগ। অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে শক্তিশালী ঘূর্ণিঝড়। তবে তার প্রভাব থেকে রেহাই মিলবে না বাংলারও। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টি ও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপটি ঘণ্টায় ৮ কিলোমিটার বেগে উত্তর-উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে। রবিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১১টা নাগাদ সেটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আজ সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) আরও শক্তি সঞ্চয় করে তীব্র ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে সেটি। পরবর্তী দু’দিনে শক্তি বাড়িয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোবে ঘূর্ণিঝড়টি। সেখানে অতি তীব্র ঘূর্ণিঝড় হিসাবে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। সেই সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার বেগ পৌঁছতে পারে ঘণ্টায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত।
সমুদ্রের উপর দীর্ঘ সময় থাকার কারণে ঘূর্ণিঝড়টির শক্তি আরও বাড়তে পারে বলে মনে করছেন আবহবিদেরা। যদিও বুধবারের আগে পশ্চিমবঙ্গের উপকূলে বিশেষ সতর্কতা নেই। বুধবার থেকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়ার কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার পর্যন্ত চলতে পারে এই দুর্যোগ। তবে উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

শীতের শুরুতেই জেল্লা হারাচ্ছে ত্বক? পার্লারে না গিয়ে বাড়িতে বানান ডি-ট্যান ফেসপ্যাক

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা, আর্থিক লেনদেনে সতর্ক থাকুন

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

বঙ্গোপসাগরে বাড়ছে ঘূর্ণিঝড়ের শক্তি, ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা জারি?

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল