‘প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেননি’, নেতানিয়াহুকে নিশানা বাইডেনের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইজরায়েলের রাজনীতিতে নতুন সরকার গঠন নিয়ে জোর জল্পনা চলছে।  সেখানে কী ভাবে নতুন সরকার গঠন হবে তা নিয়ে আলোচনা এবং হিসেব-নিকেশ চলছে। এর ফলে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ক্ষমতা হারানোর সম্ভাবনার মধ্যেই তাঁকে নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁর দাবি, ‘কথা রাখার কোনও ইচ্ছাই ছিল না’ নেতানিয়াহুর। গাজায় সাধারণ নাগরিকের মৃত্যু কমানোর প্রতিশ্রুতি দিয়েও তা বারবার ভেঙেছেন নেতানিয়াহু, এমনই দাবি বাইডেনের। শুধু তাই নয়, নেতানিয়াহুর কথার সঙ্গে কাজের কোনও মিল ছিল না বলেও অভিযোগ করেছেন তিনি। নিজের আসন্ন স্মৃতিকথায় ইজরায়েলের প্রধানমন্ত্রীকে নিয়ে একাধিক অস্বস্তিকর অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন বাইডেন।
প্রকাশিত হতে চলেছে বাইডেনের স্মৃতিকথা ‘প্রমিস মি, আমেরিকা’ (Promise Me, America)। আগামী ১৭ নভেম্বর বইটি প্রকাশের কথা। ইতিমধ্যেই সিএনএন-সহ কয়েকটি সংবাদমাধ্যমে বইয়ের কিছু অংশ প্রকাশিত হয়েছে। সেখানে নেতানিয়াহুকে নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছে। বাইডেনের দাবি, নিজের তাৎক্ষণিক রাজনৈতিক স্বার্থের বাইরে গিয়ে দীর্ঘমেয়াদি পরিণতির কথা ভাবতে চাইতেন না নেতানিয়াহু। বিষয়টি নিয়ে ক্রমশ হতাশ হয়ে পড়ছিলেন তিনি। বিশেষ করে গাজায় ইজরায়েলি সামরিক অভিযানে সাধারণ মানুষের ক্রমবর্ধমান প্রাণহানি নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করেছিলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট। ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে হামাসের হামলার পর গাজায় সামরিক অভিযান শুরু করে ইজরায়েল। বাইডেনের দাবি, অভিযানের মানবিক পরিণতি নিয়ে নেতানিয়াহুর সঙ্গে কথা হয়েছিল তাঁর। সাধারণ মানুষের প্রাণহানির কারণে আন্তর্জাতিক মহলে ইজরায়েলের ভাবমূর্তি এবং আমেরিকার সমর্থন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তা নেতানিয়াহু স্বীকারও করেছিলেন। কিন্তু বাস্তবে তাঁর অবস্থান বা পদক্ষেপে কোনও পরিবর্তন দেখা যায়নি। বইয়ে বাইডেন লিখেছেন, ‘যেসব কথা রাখার ক্ষমতা বা ইচ্ছা কোনোটিই নেতানিয়াহুর ছিল না, সেই সব প্রতিশ্রুতি দিতে দ্বিধা করতেন না বিবি (নেতানিয়াহু)।’
হামাসের হামলার পর পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার যে আশা করেছিলেন, তা ভেঙে গিয়েছিল বলেও জানিয়েছেন বাইডেন। নেতানিয়াহু কঠিন রাজনৈতিক চাপের মধ্যে ছিলেন, তা বুঝলেও তাঁর কিছু আচরণ নিয়ে উদ্বেগ ছিল বাইডেনের। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর কিছু প্রবণতার মিল রয়েছে বলে মনে করেন তিনি। নিজের স্বার্থ অনুযায়ী তথ্য-প্রমাণ সাজানো এবং ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে প্রভাবিত করার প্রবণতা নিয়েও অভিযোগ তুলেছেন বাইডেন।

বঙ্গোপসাগরে বাড়ছে ঘূর্ণিঝড়ের শক্তি, ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা জারি?

শীতের শুরুতেই জেল্লা হারাচ্ছে ত্বক? পার্লারে না গিয়ে বাড়িতে বানান ডি-ট্যান ফেসপ্যাক

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা, আর্থিক লেনদেনে সতর্ক থাকুন

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেননি’, নেতানিয়াহুকে নিশানা বাইডেনের

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ