মিরাজের ঘূর্ণিতে চার উইকেট হারিয়ে ধুঁকছে ভারত

২৬ রানে অপরাজিত নৈশ প্রহরীর দায়িত্ব নিয়ে নামা অক্ষর পটেল। তিন রানে অপরাজিত জয়দেব উনাদকট।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দ্বিতীয় টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে জয়ের জন্য ১৪৫ রানের টার্গেট নিয়ে খেলতে নেমেই বিপাকে ভারত। মেহেদি হাসানের দুরন্ত ঘূর্ণিতে ধুঁকছে সফরকারী দল। তৃতীয় দিনের শেষে চার উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ চার উইকেটে ৪৫। আউট হয়ে সাজঘরে ফিরেছেন লোকেশ রাহুল, শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলির মতো দলের চার ব্যাটসম্যান। ২৬ রানে অপরাজিত নৈশ প্রহরীর দায়িত্ব নিয়ে নামা অক্ষর পটেল। তিন রানে অপরাজিত জয়দেব উনাদকট। খেলার এখনও দুদিন বাকি। জিততে হলে ভারতকে করতে হবে ১০০ রান। আর সিরিজে সমতা ফেরাতে হলে ছয় উইকেট নিতে হবে টাইগারদের।

তৃতীয় দিনে চা পানের বিরতির পরে ২৩১ রানে শেষ হয় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। প্রথম ইনিংসে ৮৭ রানে এগিয়ে থাকার সুবাদে জয়ের জন্য ২১৩ ওভারে মাত্র ১৪৫ রান তোলার টার্গেট দাঁড়ায় ভারতের কাছে। অনেকেই ভেবেছিলেন অতি সহজেই জিতে যাবেন লোকেশ রাহুলরা। কিন্তু দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া টাইগাররা অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ায়। ইনিংসের তৃতীয় ওভারে সাকিবের বল ভারতীয় অধিনায়ক লোকেশ রাহুলের (২) ব্যাট ছুঁয়ে চলে যায় উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের তালুতে। মাত্র তিন রানে প্রথম উইকেট হারিয়ে বেকায়দায় পড়ে যায় সফরকারী দল।

ধাক্কা কাটিয়ে ওঠার আগে ফের ভারতীয় শিবিরে আঘাত হানেন মেহেদি হাসান মিরাজ। তার ঘূর্ণি ডেলিভারি সামনে এসে ডিফেন্ড করতে চেয়েছিলেন চেতেশ্বর পূজারা। বল ধরে স্টাম্প ভেঙে দেন সোহান। ফের মিরাজের ঘূর্ণিতে পরাস্ত হন শুভমন গিল (৭)। এবারও স্টাম্প ভেঙেছেন সোহান। শেষ বিকেলে বিরাট কোহলিরও উইকেট তুলে নেন বাংলাদেশের স্পিনার। প্রাক্তন ভারতীয় অধিনায়কের ব্যাট ছুঁয়ে বল চলে যায় শর্ট লেগে দাঁড়ানো মুমিনুল হকের কাছে। দারুণ ক্যাচে কোহলিকে (১) সাজঘরে ফেরত পাঠান মুমিনুল। ৩৭ রানে চার উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় সফরকারী দল। হার এড়াতে আরও ৯৯ রান করতে হবে ভারতীয়দের। রবিবার ওই রান সংগ্রহ করতে পারে কিনা রাহুল দ্রাবিড়ের ছেলেরা, তাই এখন দেখার।

রূপশ্রী প্রকল্পের টাকা কবে মিলবে? বৈশাখ মাসে বিয়ের লগ্নে চিন্তায় পাত্রীদের পরিবারগুলি

দিল্লিতে ফিরল নির্ভয়ার স্মৃতি , চলন্ত বাসে গণধর্ষণ তরুণীকে

‘লড়াই নয়, একসঙ্গে কাজ হোক’, ট্রাম্পকে বার্তা চিনা প্রেসিডেন্টের

প্রাক্তন সিপিএম সাংসদ সুধাংশু শীল প্রয়াত

ঝড়-বৃষ্টির তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা বেড়ে ৫৪

8000 mAh ব্যাটারি ও 200MP ক্যামেরা সহ লঞ্চ হচ্ছে iQOO 15T, কবে আসছে বাজারে?

বরফে ঢাকা আর্কটিকের আইসল্যান্ড দ্বীপেও পৌঁছৈ গেল মশা

দেশের এই পাঁচ মন্দির বিশেষ সময়ে পুরুষদের প্রবেশাধিকার নিষিদ্ধ, জানেন কোনগুলি?

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

বিদেশ না যাওয়ার দুঃখ ঘোচাবে দেশের এই গন্তব্য, মিলবে অতুলনীয় অভিজ্ঞতা

চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি কেন্দ্রীয় সরকারের, কেন এমন সিদ্ধান্ত?

মোবাইল দেখিয়ে খাওয়াচ্ছেন শিশুকে? জানুন কি ভয়ঙ্কর ক্ষতি হচ্ছে…