Tunisha Sharma: আত্মহত্যার আগে বয়ফ্রেন্ডের সঙ্গে তুমুল কথা কাটাকাটি তুনিশার

মনের মানুষকে জেরা করতে পারে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: তুনিশার আত্মহত্যার খবরে বলিউডে যখন হৈচৈ, সেই সময় এল আরও এক বিস্ফোরক খবর। 

সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে বলিউডলাইফ.কম জানিয়েছে, গত কয়েকদিন ধরে মনমরা ছিল তুনিশা। আর শনিবার শুটিং শুরুর আগে সে তাঁর মনের মানুষ সিজানের সঙ্গে তুমুল কথাকাটাকাটিতে জড়িয়ে পড়ে। আচমকাই সেখান থেকে চলে যায় মেক আপ রুমে। কয়েক ঘণ্টা কেটে যাওয়ার পরেও সে সেখানে থেকে বেরিয়ে না আসায় সেটে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। পরে মেক আপ রুমের দরজা ভাঙলে দেখা যায় তুনিশা অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। মনের মানুষের সঙ্গে তুমুল কথাকাটির জন্যই সে আত্মহত্যা করেছে কি না, সে ব্য়াপারে পুলিশ এখনও কিছু সরকারিভাবে জানায়নি। সূত্রের খবর সিজানকে জেরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার সেটা আর যারা ছিলেন, তাদের তালিকা পুলিশ চেয়ে পাঠিয়েছে। তাদেরও জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এই ঘটনার তিনদিন আগে তুনিশা একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। সেই সাক্ষাৎকারে তিনি বলেন, চণ্ডীগড়ে বাড়ি ফেরার জন্য তিনি মুখিয়ে আছেন। এই কদিনের কাজ শেষ করে বাড়ি চলে যাবেন। পরিবারের সঙ্গে পালন করবেন বড়দিন। কীভাবে করবেন, তার পরিকল্পনাও করা হয়েছে। আগামী ৪ জানুয়ারি তাঁর জন্মদিন। জন্মদিনও ধুমধাম করে পালনের সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু একটি ঘটনা সব পরিকল্পনা বানচাল করে দিল। 

আরও পডুন মেকআপ রুমেই সুইসাইড ‘আলিবাবা’ ধারাবাহিকের নায়িকা তানিশা শর্মার

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে