তুনিশার মৃত্যু তদন্তের জন্যে ‘সিট’ গঠনের দাবি অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের

আমরা সরকারের কাছে তুনিশা শর্মার আত্মহত্যার মামলায় একটি এসআইটি গঠনের দাবি জানাচ্ছি এবং সঠিকভাবে তদন্ত করার আবেদন জানাচ্ছি।

Share:

নিজস্ব প্রতিনিধি: জনপ্রিয় ধারাবাহিক আলিবাবার সেটে তুনিশা শর্মার আকস্মিক মৃত্যু গোটা বলিউডে রীতিমতো ঝড় তুলেছে। কোস্টার শীজান মহম্মদ খানের মেকআপ রুমের বাথরুমে তুনিশার অভিনেত্রী শোয়ের সেটে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন অভিনেত্রী। আলিবাবা ধারাবাহিকে শেহজাদি মরিয়মের ভূমিকায় অভিনয় করেন তুনিশা। সূত্র অনুযায়ী, ধারাবাহিকের নায়ক শীজান মোহাম্মদ খানের সঙ্গে সম্পর্কে ছিলেন তুনিশা, মৃত্যুর ১৫ দিন আগে তাঁদের বিচ্ছেদ হয়। যার ফলে মানসিক বিপর্যস্ত হয়ে পড়েছিলেন অভিনেত্রী, এবং মৃত্যুর সিদ্ধান্ত নেন। যদিও অভিনেত্রীর মা শীজানের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা এবং তাঁর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিচ্ছেদ করার অভিযোগ এনেছেন। পুলিশের কাছে জবানবন্দিতে শীজান জানিয়েছেন, ধর্ম ও বয়সের বিস্তর ফারাকের জন্যে তিনি সম্পর্ক থেকে বেরিয়ে এসেছিলেন।

তবে তুনিশার মৃত্যুর পর অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (AICWA) দাবি করেছে, মহারাষ্ট্র সরকার তুনিশার মৃত্যুর তদন্তের একটি বিশেষ তদন্ত দল (SIT) গঠন করবে। সংবাদ সংস্থা এএনআই-এর উদ্ধৃতি অনুসারে, এআইসিডব্লিউএ সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত রবিবার বলেছেন, “আমরা সরকারের কাছে তুনিশা শর্মার আত্মহত্যার মামলায় একটি এসআইটি গঠনের দাবি জানাচ্ছি এবং সঠিকভাবে তদন্ত করার আবেদন জানাচ্ছি। আজ আমি সেই সেটে গিয়েছিলাম যেখানে তুনিশা শর্মা আত্মহত্যা করেছে। মানুষ ভয় পেয়ে রয়েছে রীতিমতো। কিছু ভুল নিশ্চয়ই ঘটেছে। নারীরা সেটে নিরাপদ নয় (টেলিভিশনের যে অনুষ্ঠানটির জন্য তুনিশা শুটিং করছিলেন)। সেটটি খুব অভ্যন্তরীণ স্থানে হওয়ায় লোকেরা সেখানে যাতায়াত করতে ভয় পাচ্ছে। সরকারের উচিত এই বিষয়ে মনোযোগ দেওয়া এবং একটি Sit গঠন করে মৃত্যুর তদন্ত করা উচিত। আমি নিশ্চিত তদন্তের পরে অনেক কিছুই বেরিয়ে আসবে।”

সূত্র অনুসারে, শীজানকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য মুম্বই পুলিশ আটক করেছিল। তুনিশার মা আত্মহত্যার প্ররোচনার অভিযোগে অভিনেতার বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করেছেন। ভারতীয় দণ্ডবিধির ৩০৬ ধারায় শীজানের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করা হয়েছে। সহকারী পুলিশ কমিশনার (এসিপি) চন্দ্রকান্ত যাদব বলেন, “তুনিশার মায়ের অভিযোগের ভিত্তিতে শীজানকে গ্রেফতার করা হয়। লাভ জিহাদ বা ব্ল্যাকমেলিংয়ের অন্য কোনও কোণ এখনও পর্যন্ত সামনে আসেনি। তদন্ত চলছে। অভিযুক্ত শীজান ও নিহতের ফোন জব্দ করা হয়েছে।”

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর