৪২ তম মুর্শিদাবাদ জেলা বই মেলার শুভ উদ্বোধন হল

Share:

নিজস্ব প্রতিনিধি,বহরমপুর: ৪২ তম মুর্শিদাবাদ জেলা বই মেলার শুভ উদ্বোধন হল বুধবার। বুধবার দুপুরে বহরমপুর (Baharampur) ব্যারাক স্কোয়ার ময়দানে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চোধুরী প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে এই বই মেলার শুভ উদ্বোধন করেন। এই বই মেলার উদ্বোধন ঘিরে বহরমপুর শহর জুড়ে বর্ণাঢ্য শোভা যাত্রা বের হয়। এদিনের বই মেলায় ১৪২ টি স্টল রয়েছে। যা অন্যান্য বছরের তুলনায় অনেকটাই বেশি।

৪২ তম বই মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী জনাব সিদ্দিকুল্লাহ চোধুরী, ডিআইজি (DIG) রসিদ মুনির খান, জেলা পুলিশ সুপার সুরন্দর সিং, জেলাশাসক(DM) রাজশ্রী মিত্র, সাংসদ আবুতাহের খান, খলিলুর রহমান, বিধায়ক হুমায়ুন কবির, সৌমিক হোসেন, আশীষ মার্জিত, জীবন কৃষ্ণ সাহা সহ অন্যান্য বিধায়কগণ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী জানান, গোটা রাজ্যে গত বছর বিভিন্ন বইমেলায় যে বই বিক্রি হয়েছে সেই আর্থিক পরিমাণের মোট অংকের মধ্যে মুর্শিদাবাদ (Murshidabad) জেলা সর্বপ্রথম স্থান দখল করেছে।

আগামী দিন জেলায় গ্রন্থাগার গুলিতে বিনা পয়সায় আই এস, আই পি এস বা প্রতিযোগিতা মূলক পরীক্ষাগুলিতে ছাত্র-ছাত্রীদের তৈরি করতে যদি কোন সংস্থা এগিয়ে আসে তাহলে গ্রন্থাগার দফতর সেই কোচিং করার জায়গা বিনামূল্যে দেবে। গ্রন্থাগার মন্ত্রী এও দাবি করেন, গোটা দেশে নিরক্ষরতার যে সংখ্যা ছিল এবং কেন্দ্র যে সংখ্যা স্বাক্ষর করার নির্ধারণ করেছিল তা উল্লেখযোগ্য হরে কমে গিয়েছে। শুধু তাই নয় মুর্শিদাবাদ জেলায় প্রবীণ পুরুষ বা মহিলা স্বাক্ষর করতে সক্ষম হয়েছে।

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত