মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মর্মান্তিক! রাস্তা দিয়ে যাওয়ার সময়ে আচমকাই উল্টে গেল দাহ্যপদার্থ বহনকারী ট্যাঙ্কার। যার ফলে তাতে আগুন লেগে গিয়ে পরপর বিস্ফোরণ হয়। আর সেই ঘটনায় ঝলসে মৃত্যু হল কমপক্ষে ৩০ জনের। আহত ১৫।

ঘটনাটি ঘটেছে মিশরের রাজধানী কায়রোর কাছে গিজা প্রদেশে। খবরের সত্যতা স্বীকার করেছে মিশরের স্বাস্থ্য মন্ত্রক। বুধবার সন্ধ্যায় কায়রোর গিজা প্রদেশের ইম্বাবাতে জাতীয় সড়কের উপর দিয়ে যাচ্ছিল একটি দাহ্য পদার্থ বহনকারী ট্যাঙ্কার। আচমকাই সেটি টানেল ১০- এর কাছে এসে পাল্টি খায়। সঙ্গে সঙ্গে সেটিতে আগুন লেগে যায় ও বিস্ফোরণ ঘটে। জনবহুল এলাকায় ঘটনাটি ঘটায় অগ্নিদগ্ধ হয়ে ৩০ জনের মৃত্যু হয়। বাকি ১৫ জনকে উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও দমকল। আগুন নেভানোর কাজ শুরু হয়েছে। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এমনটাই জানিয়েছে সে দেশের স্বাস্থ্য মন্ত্রক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এমনটাই জানাচ্ছে মিশরের স্বাস্থ্য মন্ত্রক।

আরও পড়ুন: সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

পুলিশের অনুমান ট্যাঙ্কারটিতে পেট্রোলিয়াম জাতীয় দ্রব্য ছিল। যার ফলে দুর্ঘটনার কবলে পড়তেই তাতে আগুন ধরে যায়। ট্যাঙ্কারটির গতি বেশি ছিল তাই সেটি জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। গোটা দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এটি কোনও নাশকতার ঘটনা কিনা তাও খতিয়ে দেখছে মিশর পুলিশ। এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন মিশরের প্রেসিডেন্ট।

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির