TUNISHA: রেহাই নেই, শীজানকে আরও তিনদিন জেল হেফাজতে রাখার নির্দেশ মুম্বই আদালতের

তবে বুধবার তাঁর জেল হেফাজতের শেষদিন থাকলেও রেহাই পেল না শীজান। তাঁর কাস্টডি আরও ৩ দিন বাড়িয়ে দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২৪ ডিসেম্বর মহারাষ্ট্রের ভাসাই আরিবাবার শ্যুটিং সেটেই বাথরুমের মধ্যে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তরুণ অভিনেত্রী তুনিশা শর্মা। মাত্র ২০ বছর বয়সেই জীবনের পাঠ চোকালেন তুনিশা। সাব টিভির জনপ্রিয় ধারাবাহিক ‘আলিবাবা:দাস্তান-ই-কবুল’-এর প্রধান মহিলা চরিত্রে অভিনয় করছিলেন তুনিশা। অল্প বয়সেই বলিউডে নিজের জায়গা বেশ ভালমতই পাকিয়ে নিয়েছিলেন অভিনেত্রী। ১৩ বছর বয়স থেকে তাঁর অভিনয় জার্নি শুরু হয়। একাধিক ধারাবাহিক, চলচ্চিত্র, মিউজিক অ্যালবামে অভিনয় করেছিলেন তরুণ অভিনেত্রী। তবে তিনি কেন এরকম কঠিন সিদ্ধান্ত নিলেন, অভিনেত্রীর মৃত্যুর পর একাধিক নয়া তথ্য সামনে এসেছে। তবে তাঁর মৃত্যুর প্রধান অভিযুক্ত হিসেবে ধারাবাহিকের নায়ক শীজান খানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তুনিশার মায়ের কথায় শীজানের সঙ্গে তুনিশার প্রেম ছিল। তিনিই অভিনেত্রীকে আত্মহত্যার প্ররোচনা করেছে।

মৃত্যুর ১৫ দিন আগে বিচ্ছেদ হয় তুনিশা-শীজানের ৬ মাসের প্রেমালাপ। বিচ্ছেদ একেবারেই মেনে নিতে পারেননি অভিনেত্রী, সেকারণেই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন তুনিশা। বর্তমানে জেল হেফাজতে রয়েছেন শীজান। পুলিশ জোরকদমে তদন্ত শুরু করেছে সমস্ত কোণ কোণ থেকে। চারদিন শীজানকে নানা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে বুধবার তাঁর জেল হেফাজতের শেষদিন থাকলেও রেহাই পেল না শীজান। তাঁর কাস্টডি আরও ৩ দিন বাড়িয়ে দেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে তাঁকে শুক্রবার পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে মুম্বই আদালত।

জেল হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর পুলিশ তাঁকে আদালতে হাজির করবে। তুনিশার সঙ্গে বিচ্ছেদের কারণ হিসেবে শীজান তদন্ত কারীদের জানিয়েছেন যে, তাঁদের সম্পর্ক তিন মাস পরে শেষ হয়ে গিয়েছিল। কারণ তাঁদের মধ্যে বনিবনা ছিল না। এছাড়াও দুজনের মধ্যে ধর্ম ও বয়সের অনেক ব্যবধান ছিল। এছাড়াও শীজান আরও জানিয়েছেন, শ্রদ্ধা ওয়াকার হত্যা মামলার কারণে দুজনে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন। অন্যদিকে তুনিশার শর্মার মা সোমবার অভিযোগ করেছেন যে, মিস্টার খান তাঁর মেয়েকে তিন থেকে চার মাস ধরে প্রতারণা করেছেন এবং “ব্যবহার” করেছেন। অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল।

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২