casino Fire: কম্বোডিয়ায় ক্যাসিনোতে ভয়াবহ আগুনে ঝলসে মৃত্যু ১৯ জনের

আহতরা ভর্তি নিকটবর্তী হাসপাতালে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বর্ষশেষের মুখে দুঃসংবাদ।

কাম্বোডিয়ার একটি ক্যাসিনোতে ভয়বহ অগ্নিকাণ্ডে কমপক্ষে প্রাণ হারিয়েছেন ১৯জন। আহত বহু। তাদের সংখ্যা কত, তা এই খবর লেখা পর্যন্ত জানা যায়নি। তবে আহতদের মধ্যে সংখ্যাগরিষ্ঠের আঘাত গুরুতর। প্রশাসনের আশঙ্কা, অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছে ১৯জনের বেশি। ধ্বংস্তুপের নীচে তারা চাপা পড়েছেন।

অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে সীমান্ত সংলগ্ন পয়েপেটের গ্র্যান্ড ডায়মণ্ড সিটি হোটেলের ক্যাসিনোতে, বুধবার মধ্যরাতে। জানা গিয়েছে, অন্যান্য ক্যাসিনোর তুলনায় এই ক্যাসিনোতে ভিড় বেশি হয়। আর বছর যেহেতু বিদায়লগ্নে, সে কারণে বুধবার রাতে ক্যাসিনোতে বহু মানুষ জড়ো হয়েছিলেন। প্রত্যদর্শীর বিবৃতি উদ্ধৃত করে পুলিশের তরফ থেকে এই খবর দিতে গিয়ে বলা হয়েছে, আগুন লাগে রাত দুটো নাগাদ। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ চেহেরা নেয়। যারা দরজার কাছাকাছি ছিলেন, তারা দ্রুত বেরিয়ে আসতে পারলেও যারা কিছুটা ভিতরে ছিলেন, তাদের পক্ষে বেরিয়ে আসা সম্ভব ছিল না। ধোঁয়ার ঢেকে যায় গোটা ক্যাসিনো। অনেকের দমবন্ধ অবস্থায় মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও দমকলবাহিনী সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু আগুনের ভয়াবহত এতটাই বেশি থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের বেগ পেতে হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বহু পরিবার। আহতদের যুদ্ধকালীন তৎপরতায় হাসপাতালে পৌঁছে দেওয়া হয়। মৃতদেহ শনাক্ত করে সংশ্লিষ্ট পরিবারের হাতে তুলে দেওয়া হবে।   পুলিশ তদন্ত শুরু করেছে। 

আরও পডু়ন ভিয়েতনামের পানশালায় ভয়াবহ আগুন, জ্বলে কাঠ ২৩

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত