Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কাউন্সেলিংয়ের জন্য ৬৫ জন চাকরিপ্রার্থীকে ডাকল এসএসসি

আগামী ৬ জানুয়ারি এসএসসি দফতরে তাঁদেরকে হাজির হতে বলা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের স্কুলগুলিতে বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগের জন্য প্রক্রিয়া শুরু করল স্কুল সার্ভিস কমিশন (SSC)। কাউন্সেলিংয়ের (Counseling) জন্য ৬৫ জন চাকরিপ্রার্থীকে ডাকল এসএসসি। আগামী ৬ জানুয়ারি এসএসসি দফতরে তাঁদেরকে হাজির হতে বলা হয়েছে।

শুক্রবার স্কুল সার্ভিস কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, আগামী ৬ জানুয়ারি সকাল ১০টা থেকে কাউন্সেলিং শুরু হবে। এসএসসি’র দফতর আচার্য সদজনে এই কাউন্সেলিং হবে বলে জানানো হয়েছে। কাউন্সেলিংয়ে অংশ নেওয়ার জন্য ৬৫ জন চাকরিপ্রার্থীর নামের তালিকা প্রকাশ করা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের তরফে। তাঁদেরকে স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) ওয়েবসাইট www.westbengalssc.com থেকে ইন্টিমেশন লেটার (intimation letter) ডাউনলোড করতে হবে। আগামী ৩ জানুয়ারি থেকে তা ডাউনলোড করতে পারবেন চাকরিপ্রার্থীরা। কমিশনের তরফে জানানো হয়েছে বৈধ নথি পত্র ছাড়া চাকরিপ্রার্থীদের কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। তালিকায় নাম থাকা কোনও চাকরিপ্রার্থী ৬ তারিখে কাউন্সেলিংয়ে হাজির না হলে তাকে অনুপস্থিত বলে ধরা হবে।

উলেখ্য নবম দশম শ্রেণীতে শিক্ষক নিয়োগের জন্য চাকরিপ্রার্থীরা স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে। কলকাতা হাইকোর্টে একাধিক মামলাও হয়েছে। তার মাঝে এবার কাউন্সেলিংয়ের জন্য দিনক্ষণ ঘোষণা করল এসএসসি। কমিশন সূত্রে জানা গিয়েছে, গান্ধীমূর্তির নীচে অবস্থানকারী চাকরিপ্রার্থীদের মধ্যে অনেকেই ডাক পেয়েছেন এই কাউন্সেলিংয়ের তালিকায়। কয়েকমাস আগে গ্রুপ সি ও গ্রুপ ডি (SSC Group C and Group D) মিলিয়ে ৯০০-র বেশি পদে চাকরি দেওয়ার জন্য তৎপরতা শুরু করে স্কুল সার্ভিস কমিশন। মেধাতালিকা মেনে যোগ্যদের কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করে এসএসসি।

আজকের রাশিফল: কাছের বন্ধুদের থেকে ধোঁকা খাওয়ার সম্ভাবনা, বিদেশ ভ্রমণের সুযোগ

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের