নাগা সন্ন্যাসী মানে ‘ন্যাংটো’ নয়, তাঁদের জীবনযাপন জেনে নিন…

পুরাণ মতে, ভগবান দত্তাত্রেয় ত্রেতা যুগে ধর্ম রক্ষায় শুরু করেছিলেন নাগা সন্ন্যাসী বা সন্ন্যাসী যোদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধি: অনেকেই ভাবেন ‘নাগা’ মানে ‘ন্যাংটো’ বা উলঙ্গ। তা কিন্তু নয়, নাগা মানে বিশ্বের প্রকৃত সত্য অনুসন্ধানকারী। অন্যান্য সাধুসন্তদের থেকে সম্পূর্ণ আলাদা এঁরা। জানেন, নাগাসন্ন্যাসীদের জীবনযাপন কেমন? কী ভাবে হয় নাগা সন্ন্যাসী? গঙ্গাসাগর (GANGA SAGAR) মেলার সময়ে জেনে নিন সেই কথা… 

পুরাণ মতে, ভগবান দত্তাত্রেয় ত্রেতা যুগে ধর্ম রক্ষায় শুরু করেছিলেন নাগা সন্ন্যাসী বা সন্ন্যাসী যোদ্ধার। এঁরা ধর্ম রক্ষক। নাগা সন্ন্যাসীরা সমস্ত বন্ধনমুক্ত। ‘কাম’কে এঁরা বিসর্জন দেন দীক্ষা নেওয়ার শুরুতেই। তিতিক্ষা, ত্যাগ, কৃচ্ছ্রসাধন’ই তাঁদের জীবন ও সাধনার পথ। পূণ্যস্নানের তিথিতে তাঁরা প্রথমে নিজেদের ইষ্টদেবতাকে স্নান করান। তারপরে নিজেদের ত্রিশূল, বর্শা, লাঠি, কুঠারকে স্নান করান। এরপর নিজেরা ডুব দেন জলে।

শুধু পুরুষরাই ‘নাগা’ হন না। নাগা সন্ন্যাসী হন মহিলারাও। তাঁদের উলঙ্গ হতে হয় না। গায়ে থাকে সেলাইহীন বস্ত্র। এছাড়াও ‘বালনাগা’ হয়। জন্মের পর তার পরিবার সন্তানকে রেখে আসে নাগা সন্ন্যাসীদের কাছে। সন্ন্যাসীদের কাছেই বেড়ে ওঠে সন্তান। শেখে জীবন ধারণ, অস্ত্রশিক্ষা। সব সাধনায় উত্তীর্ণ হলে তবেই মেলে দীক্ষা।

নাগা সন্ন্যাসী প্রথমে চাইলেই হওয়া যায় না। ৬ থেকে ১২ বছর পর্যন্ত করতে হয় কঠোর সাধনা। এরপর কেটে ফেলতে হয় চুল। তারপর ১০৮ বার গঙ্গাস্নান করতে হয়। এরপরেই শুরু হয় পাঁচজন গুরুর অধীনে শিক্ষা। নিজেকেই করতে হয় নিজের পিণ্ডদান এবং তর্পণ।  তারপর প্রবেশ ‘আখড়া’ জীবনে। সেখানেই দেওয়া হয় গুরুমন্ত্র। আর সেই মন্ত্রকে সত্য বিশ্বাসে আজীবন চলে সাধনা। পুরুষ নাগাসন্ন্যাসীদের ‘সন্ন্যাসী’ জীবনের শুরুতেই ত্যাগ করতে হয় সমস্ত বস্ত্র। তবে চাইলে বিশেষ উপায়ে সামান্য বস্ত্র ধারণ করতে পারেন।

তেল-সাবান তাঁদের কাছে বর্জনীয়। তাঁদের গায়ে মাখা থাকে ভস্ম। এই ভস্ম কিন্তু শুধু ছাই নয়, তাতে মেশানো হয় গোবর, দুধ, কলা ও বেলপাতা।

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কীভাবে করতে হয় নেত্রীর থেকেই শিখেছি,’ নাম না করা মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের