গত ৩ মাসে ৩ লাখ টাকা পাঠিয়েছি, শীজানের মায়ের অভিযোগ ওড়ালেন ভানিতা শর্মা

গত ৩-৪ মাসে শীজানের পরিবারের সঙ্গে খুবই ঘনিষ্ঠ হয়ে গিয়েছিলেন তুনিশা। পুরো পরিবার তুনিশাকে ব্যবহার করত। শেষ তিনমাসে আমি তুনিশাকে তিন লাখ টাকা পাঠিয়েছি।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত সোমবার সাংবাদিক সম্মেলনে শীজানের দিদি ফলক নাজ প্রয়াত অভিনেত্রী তুনিশা শর্মার মা ভানিতা শর্মার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ করেছিলেন। জানিয়েছিলেন, তুনিশার মা এবং অবৈধ সম্পর্কের কাকার দেওয়া মানসিক চাপের জন্যই তুনিশা কঠিন সিদ্ধান্ত নিয়েছে। এমনকী শীজানের মা আরও জানায়, তুনিশার মা অর্থের জন্যে প্রতি মাসেই ভয়ানক চাপ দিত অভিনেত্রীকে। যে স্মৃতি তুনিশার কাছে খুবই ভয়ানক ছিল। তখন তুনিশার মা ভানিতা শর্মা এহেন অভিযোগের কোনও প্রতিক্রিয়া না জানালেও, অবশেষে নিরবতা ভাঙলেন তিনি। একদিকে দিন কয়েক আগেই, তুনিশার প্রাক্তন সহ-অভিনেত্রী সোনিয়া সিং দাবি করেছিলেন যে, তুনিশা প্রায়শই তাঁর কাছ থেকে আর্থিক সাহায্য চাইতেন। শীজানের মাও স্বীকার করেছিলেন যে, তুনিশার প্রায়শই নগদ অর্থের অভাব হত।

এবার সমস্ত দাবি প্রত্যাখ্যান করে, ভানিতা বলেন যে, সে প্রতি মাসে তুনিশার কাছে অনেকগুলি করে টাকা ট্রান্সফার করতেন। আজতকের সঙ্গে কথা বলার সময়, তুনিশার মা আরও বলেন যে, “আমি শীজানকে রেহাই দেব না। আমি আমার মেয়েকে হারিয়েছি। আমি এখানে সম্পর্ক বোঝার জন্য আসিনি। আমি এখানে বিচার পেতে এসেছি। শীজান ও তাঁর পুরো পরিবার এর সঙ্গে জড়িত। তুনিশা ছিল আমার জীবন। সে কখনও আমার কাছে কিছু গোপন করেনি। গত ৩-৪ মাসে শীজানের পরিবারের সঙ্গে খুবই ঘনিষ্ঠ হয়ে গিয়েছিলেন তুনিশা। পুরো পরিবার তুনিশাকে ব্যবহার করত। শেষ তিনমাসে আমি তুনিশাকে তিন লাখ টাকা পাঠিয়েছি।”

তুনিশার মায়ের আরও দাবি, “তুনিশা তাঁর বন্ধুদের বলেছিল যে শীজান মাদক সেবন করতেন এবং তাঁকে মাদক পান করতে বাধ্য করা হত। তখন থেকেই তুনিশা ধূমপান করতে শুরু করেছিল।” উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর আলিবাব ধারাবাহিকের শ্যুটিং সেটেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বছর ২০ র তুনিশা। তাঁর মৃত্যুতে রীতিমতো কেঁপে ওঠে গোটা বলিউড। তুনিশার মৃত্যুর ঠিক একদিন পর তুনিশার সহ-অভিনেতা শীজানকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। শনিবার মহারাষ্ট্রের ভাসাই আদালত অভিনেত্রী তুনিশা শর্মার মৃত্যু মামলায় অভিযুক্ত শীজানের জামিনের শুনানি ৯ জানুয়ারি পর্যন্ত মুলতবি করেন। এ বিষয়ে পরবর্তী শুনানি ৯ জানুয়ারি হবে। ।

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত