নাইজেরীয় ভাড়াটিয়াকে আটকের প্রতিবাদে দিল্লি পুলিশের ওপর হামলা

ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও থেকে যাওয়ার অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও দক্ষিণ দিল্লির নেব সরাইয়ের রাজু পার্কে একটি বাড়িতে ভাড়া ছিল নাইজেরিয়ার চার নাগরিক। দিল্লি পুলিশের কাছে খবর গেলে শনিবার  তারা সেখানে গিয়ে চারজনকে গ্রেফতার করে। সেখানে অন্যান্য বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকে আফ্রিকার শতাধিক নাগরিক। নাইজেরিয়ার চার নাগরিককে পুলিশ গ্রেফতার করে নিয়ে যাচ্ছে এই খবর শুনে তারা রাস্তায় জড়ো হয়। পুলিশের ওপর চড়াও হয়ে ওই চারকে ছিনতাই করার চেষ্টা চালায়। বাধা পেয়ে পুলিশ তখনকার মতো ফিরে গেলেও একজনকে কোনওরকমে তারা গ্রেফতার করে। বাকি তিনজনকে ধরতে কয়েক ঘণ্টা পরে পুলিশ ফের সেই এলাকায় যায়। তখন সন্ধ্যা সাড়ে ছয়টা। যথারীতি পুলিশের হাজিরার খবর পেয়ে ফের সেখানে জড়ো হয় কৃষ্ণাঙ্গরা। তারা পুলিশকে রীতিমতো বাধা দেয়। 

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই ঘটনা, যেখানে দেখা গিয়েছে, সরাইয়ের রাজু পার্কে গিয়েছে দিল্লি পুলিশের একটি দল। বাড়ি থেকে গ্রেফতার করে রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় দুই পাশে দাঁড়িয়েছিল শতাধিক কৃষ্ণাঙ্গ। তারা পুলিশকে রীতিমতো বাধা দেয়। পুলিশের হাত থেকে তারা তিনজনকে ছাড়িয়ে নিতে সক্ষম হয়। পুলিশ কোনওরকমে একজনকে  গ্রেফতার করে। পরে বিশাল পুলিশ বাহিনী সেখানে গিয়ে বাকিদের গ্রেফতার করে। অভিযোগ, এরা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও সেখানে থেকে গিয়েছে। বাড়ির মালিক বেশ কয়েকবার তাদের চলে যেতে বলেছিল। 

আরও পড়ুন বাড়িওয়ালাকে হাতুড়ি মেরে খুন, দেহের ওপর দাড়িয়ে সেলফি

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

প্রয়াত বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

‘ধর্ষককে এনকাউন্টার করেছি, শুনেই ভাল লাগছে,’ বললেন মিঠুন চক্রবর্তী

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী

তামিলনাড়ুর কারখানায় ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বিপত্তি, বিষাক্ত গ্যাসে মৃত্যু ৩ শ্রমিকের

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

কাশি কমছেই না?হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ

ভাঙল ‘ধুরন্ধর-২’র রেকর্ড, বক্স অফিসে ৬৫০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’