জানুয়ারিতেই দেশ পাচ্ছে নতুন সংসদভবন

নতুন সংসদভবনে বাজেট পেশ করতে পারেন সীতারমণ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বছরের শুরুতেই সুখবর। 

জানুয়ারিতেই দেশ পেতে চলেছে নতুন সংসদ ভবন। সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম এই খবর দিয়েছে। ওই সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, নতুন সংসদ ভবনের কাজের প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ কাজ হয়ে গিয়েছে।  সেই সব অংশে চলছে ফিনিশিং টাচ। সমান্তরালভাবে চলছে সংসদভবনের ইন্টিরিয়র ডিজাইনিংয়ের কাজ। জানুয়ারি শেষ হওয়ার আগেই গোটা প্রক্রিয়া সম্পন্ন করতে চাইছে সরকার।   

নির্মাণকাজের সঙ্গে যুক্ত এক পদস্থ আধিকারিক সোমবার জানিয়েছেন, নতুন সংসদভবন বিশাল এলাকা জুড়ে তৈরি করা হয়েছে।  প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতির থাকার জন্য এই নবনির্মিত সংসদভবনেই তৈরি করা হয়েছে তাদের আবাসন।  নতুন সংসদ ভবন থেকেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বাজেট পেশ করতে পারেন। সে ব্য়াপারে আলোচনা শুরু করেছে।

নতুন সংসদভবন তৈরির দায়িত্ব পায় টাটা গোষ্ঠী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২০ সালে এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আর্জি জানিয়েছিলেন, যত দ্রুত সম্ভব যেন এই নতুন সংসদ ভবন নির্মাণের কাজ শেষ করা যায়। প্রধানমন্ত্রীর আর্জিকে গুরুত্ব দিয়ে নির্মাণকাজের সঙ্গে যুক্ত সকলেই কাঁধে-কাঁধ মিলিয়ে কাজ করে এসেছেন। তারই ফলশ্রুতিতে জানুয়ারি শেষ হওয়ার আগেই দেশ পাচ্ছে সুবিশাল সংসদভবন। 

এখানে থাকবে একটি বিরাট একটি প্রদর্শশালা, সেখানে তুলে ধরা হবে ভারতের গণতান্ত্রিক ঐতিহ্য়। থাকবে একটি লাউঞ্জ, একটি সুবিশাল গ্রন্থাগার। 

আরও পড়ুন সংসদের শীতকালীন অধিবেশনে যোগ দিচ্ছেন না রাহুল গান্ধি

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর