আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাজের কোলে মাইক্রোফোন হাতে দু বছরের ইউভান, ফ্রেমবন্দি করলেন শুভশ্রী

নিজস্ব প্রতিনিধি: রাজ-শুভশ্রীর সন্তান ইউভান (Yuvaan) মাঝে মাঝে সংবাদ শিরোনামে উঠে আসেন তাঁদের বাবা মায়ের কারণে। কখনও মা শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেন ইউভানের। আবার কখনও বাবা রাজ চক্রবর্তীও (Raj Chakraborty) সন্তানের ছবি দেন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইলে। আর যা নিয়ে উৎসাহের শেষ থাকে না তাঁদের ভক্ত ও অনুরাগীদের। মঙ্গলবার অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় নিজের সন্তান ইউভানের ছবি দেন ফেসবুকে। ছবিতে দেখা যায় বাবা রাজ চক্রবর্তীর কোলে বসে রয়েছে দু বছরের ইউভান। হাতে তার ধরা রয়েছে মাইক্রোফোন। গায়ে নীল টিশার্ট। আর সেই ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘প্রলয় আসছে’।

বাবা বিধায়ক তথা বাংলা সিনেমার স্বনামধন্য পরিচালক। মা টলিউডের জনপ্রিয় অভিনেত্রী। তাঁদের সন্তান ইউভানের ছবি যে দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়বে তা বলার অপেক্ষা রাখে না। শুভশ্রী গঙ্গোপাধ্যায় নিজের ফেসবুক পেজে এই ছবি পোস্ট করার পর রীতিমত উৎসাহের সঙ্গে মন্তব্য করেছেন তাঁদের বহু ভক্ত ও অনুরাগী। কোনোও নেটিজেন লিখেছেন, ‘হ্যালো ইউভান, হাউ আর ইউ?! এনজয়!’ কেউ লিখেছেন, ‘মিষ্টি’, কেউ আবার মন্তব্য করেছেন ‘কিউট’ বলে।

প্রসঙ্গত ছোট থেকে রাজ-শুভশ্রীর সন্তান ইউভান ক্যামেরার সামনে বেশ স্বাচ্ছন্দ্য। নিজেদের সন্তানকে লোকচক্ষুর আড়ালে নয় বরং প্রকাশ্যে আনতে বেশি পছন্দ করেন টলিউডের এই তারকা জুটি। উল্লেখ্য ওটিটি-মাধ্যমে আসতে চলেছে রাজ চক্রবর্তীর ‘প্রলয়’। এর আগে রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘প্রলয়’ ছবিটি হইচই ফেলে দিয়েছিল। প্রতিবাদী যুবক বরুণ বিশ্বাসকে নিয়ে সেই ছবি তৈরি করেছিলেন রাজ চক্রবর্তী।

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

‘নগ্ন’ ছবি চেয়ে অক্ষয়ের ১৩ বছরের মেয়েকে হয়রানি, গ্রেফতার অভিযুক্ত

বক্স অফিসে আয়ের নিরিখে সলমনকে পিছনে ফেললেন অক্ষয় কুমার

ভোটপ্রচারে সোহমকে হরলিক্স খাওয়ার অনুরোধ মহিলার, কী উত্তর দিলেন তৃণমূল প্রার্থী?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ