‘Pushpa 2’- কে হারিয়ে ১৮ দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

Share:

নিজস্ব প্রতিনিধিঃমুক্তির ১৮ দিন পরেও বক্স অফিসে সাফল্যের ধারা অব্যাহত রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’-এর। প্রেক্ষাগৃহে তৃতীয় সপ্তাহেও ছবিটি ঘিরে দর্শকদের আগ্রহে ভাটা পড়েনি। প্রতিদিনই আয়ের অঙ্কে নতুন নজির গড়ছে এই ছবি। দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও দুর্দান্ত ব্যবসা করছে নীতেশ তিওয়ারি পরিচালিত ছবিটি। ইতিমধ্যেই ‘পুষ্পা ২’ এবং ‘ধুরন্ধর ২’-এর মতো  সফল ছবিকেও পিছনে ফেলেছে ‘রামায়ণ’।

বক্স অফিসের হিসেব অনুযায়ী, মুক্তির ১৮তম দিনে ভারতে প্রায় ৩৫ কোটি টাকা আয় করেছে ছবিটি। এর ফলে দেশে ছবিটির মোট নিট আয় পৌঁছেছে প্রায় ৯৪২ কোটি টাকায়। মোট আয় বা গ্রস কালেকশন দাঁড়িয়েছে ১১২৬.৫০ কোটি টাকা। অন্যদিকে, বিদেশের বাজার থেকে এসেছে আরও ৫৬৭ কোটি টাকা।১৩ থেকে ১৫ নভেম্বর, এই তিন দিনে ভারতে প্রায় ১৯৬ কোটি টাকা নিট আয় করেছে ‘রামায়ণ’। সেই নিরিখে ‘ধুরন্ধর ২’ এবং ‘পুষ্পা ২’-এর দ্বিতীয় সপ্তাহান্তের আয়ের আগের নজিরও ছাপিয়ে গিয়েছে ছবিটি। সব মিলিয়ে বিশ্বজুড়ে ‘রামায়ণ’-এর মোট আয় ১৬৯৩ কোটি টাকা ছাড়িয়েছে।  

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রীর ছবি দেওয়া পোস্টার ছেঁড়ার অভিযোগে বিহারের বৈশালীতে গ্রেফতার ৪

তবে হিন্দি ভাষার বাজারে এখনও এগিয়ে ‘ধুরন্ধর ২’। দক্ষিণী ভাষার সংস্করণগুলির ব্যবসার জোরেই সামগ্রিক আয়ের নিরিখে এগিয়ে গিয়েছে ‘রামায়ণ’। প্রায় ২০০০ কোটি টাকা ব্যয়ে তৈরি ছবিতে শ্রীরামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, সীতার ভূমিকায় সাই পল্লবী এবং রাবণের চরিত্রে যশ। ছবির এই সাফল্যের পর দ্বিতীয় পর্ব নিয়েও দর্শকদের প্রত্যাশা বাড়ছে। 

২৬/১১-র ধাঁচে জোড়া বিস্ফোরণের হুমকি হায়দরাবাদে, জারি হাই অ্যালার্ট

‘কেউ পাশে থাকলে…’, পাকিস্তানের কাছে হেরে ক্ষোভপ্রকাশ করে যা বললেন তিলক

প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে খুন, গ্রেফতার স্ত্রী

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

প্রধানমন্ত্রীর ছবি দেওয়া পোস্টার ছেঁড়ার অভিযোগে বিহারের বৈশালীতে গ্রেফতার ৪

সামরিক মহড়া চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, ট্যাঙ্কের চাকায় পিষ্ট হয়ে মৃত ২ জওয়ান

কলকাতার রেল ইতিহাসের নানা অজানা অধ্যায়, প্রিন্সেপ ঘাটেই মিলবে অতীতের নানা স্মৃতি

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

আজকের রাশিফল: রাগ নিয়ন্ত্রণে রাখুন, হাতে আসবে বাড়তি অর্থ

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু