আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

২৩ জানুয়ারি গাঁটছড়া বাঁধছেন সুনীল কন্যা আথিয়া, শেষমুহূর্তের প্রস্তুতি তুঙ্গে

নিজস্ব প্রতিনিধি: চলছে বিয়ের মরসুম। পৌষ পেরিয়ে মাঘ-ফাল্গুন জুড়ে বিয়ের মাস। সুতরাং নতুন জীবনে যাত্রা করবেন অনেকেই। সাধারণ মানুষের পাশাপাশি সেলিব্রিটিরাও শুভ কাজ সারবেন। বলিউড বলুন বা টলিউড, প্রতি মুহূর্তেই বিয়ের সানাই ভেসে বেড়াচ্ছে। গত বছরেই গাঁটছড়া বেঁধেছেন বলিউডের একাধিক তারকা। যাঁদের মধ্যে রয়েছেন, আলিয়া ভাট, রণবীর কাপুর, হংসিকা মোতওয়ানি, রিচা চাড্ডা, আলি ফজল, কণিকা কাপুর প্রমুখ। এছাড়াও গতবছর একাধিক অভিনেত্রী মাও হয়েছেন। যার মধ্যে আলিয়া, সোনম, কাজল, বিপাশা-সহ একাধিক অভিনেত্রী মাতৃত্বের স্বাদ বহন করছেন। গতবছর থেকেই একাধিক তারকা যুগলের বিয়ের গুঞ্জন বলিউডের আনাচে-কানাচে ভেসে বেড়াচ্ছে। ধারণা নতুন বছরের শুরুতেই তাঁরা গাঁটছড়া বাঁধবেন। যাঁদের মধ্যে বেশি চর্চা চলছে, সুনীল শেট্টি কন্যা আথিয়া শেট্টি, খেলোয়াড় কে এল রাহুল এবং সিদ্ধার্থ মালহোত্রা-কিয়ারা আদভানিদের নিয়ে।

২০২২ থেকেই ভক্তরা প্রাণপণে অপেক্ষা করছেন যে, কবে বিয়ে করবেন তাঁরা, কিন্তু বরাবরই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন, আথিয়া, কিয়ারা-সিদ্ধার্থরা। তবে আর নয় গুঞ্জন, চলতি বছরে সত্যি সত্যিই গাঁটছড়া বাঁধতে প্রস্তুত আথিয়া-কে এল রাহুল এবং সিদ্ধার্থ-কিয়ারা। আগামী ফেব্রুয়ারিতেই শোনা যাচ্ছে, সিদ্ধার্থ-কিয়ারা বিয়ে করছেন। যদিও এখনও গুজব উড়িয়ে যাচ্ছেন সিদ্ধার্থ। গতকালই একটি সাক্ষাৎকারে বলেছেন, ‘তাঁদের বিয়েতে তাঁকেই কেউ নেমন্তন্ন করে নি।’ অন্যদিকে আথিয়া-কে এল রাহুলের বিয়ে একেবারেই ঠিক। আগামী ২৩ জানুয়ারী গাঁটছড়া বাঁধছেন তারকা জুটি। ইতিমধ্যেই অতিথিদের নিমন্ত্রণ করা সম্পূর্ণ হয়েছে, সাজসজ্জা সেট করা হয়েছে।

জানা গিয়েছে, তিনদিন ধরে চলবে তাঁদের বিয়ের অনুষ্ঠান। বিয়ের আসর বসবে আথিয়ার বাবা সুনীল শেট্টির খান্দালায় ফার্মহাউসে। সূত্র অনুযায়ী, আথিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ মহিলা বন্ধুরা মেহেন্দি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অন্যান্য অতিথিরা সঙ্গীত অনুষ্ঠানে যোগ দেবেন। যেখানে আথিয়ার বন্ধু, ভাই আহান এবং বাবা-মা সুনীল এবং মায়া শেঠি অভিনয় করতে পারেন। শুধুমাত্র বন্ধু এবং ঘনিষ্ঠ পরিবারের সান্নিধ্যে তাঁদের বিয়ে হবে। অন্যান্য কেউ তাঁদের বিয়েতে অংশ নিতে পারবেন না। তবে সুনীলের ১৭ বছর বয়সী খান্ডালা বাড়িতে, সমস্ত অতিথিদের থাকার ব্যবস্থা করা হচ্ছে না। অতিথিরা অনুষ্ঠানস্থলের কাছাকাছি একটি পাঁচতারা হোটেলে থাকবেন৷

Published by:

Share Link:

More Releted News:

আচমকা প্রযোজনা ছাড়ার সিদ্ধান্ত লীনা গঙ্গোপাধ্যায়ের, টেলিপাড়ায় জোর গুঞ্জন

কী দেখে বিরাটের প্রেমে পড়েছিলেন অনুষ্কা, নায়িকার জন্মদিনে ফাঁস অজানা তথ্য

​বিমানবন্দরে বিপত্তি, নিরাপত্তার কড়াকড়িতে খোয়া গেল পরিচালকের ‘অস্কার’ পুরস্কার

৫ বছরের দাম্পত্যে ইতি টানছেন ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’-খ্যাত অভিনেত্রী ইভলিন 

‘আমি কেউ নই, সুনীতা একাই সন্তানদের বড় করেছে’, অকপটে অনিল কাপুর

‘আমার সামনে বিকিনি পরতে হবে’, বিখ্যাত পরিচালকের কীর্তি ফাঁস মিঠুন চক্রবর্তীর বউমার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ