শীজানের জামিনের আবেদন খারিজ

তুনিশা শর্মা মৃত্যুর মামলায় অভিযুক্ত শিজানের জামিনের আবেদন ভাসাই আদালত খারিজ করে দিয়েছে। আদালতের শুনানি জানতে আরও বিস্তারিত পর্যালোচনার প্রয়োজন

Share:

নিজস্ব প্রতিনিধি: এক্ষুনি ছাড় নেই, আরও কিছুদিন পুলিশ হেফাজতে থাকতে হবে শীজানকে। স্পষ্ট জানিয়ে দিলেন মুম্বইয়ের ভাসাই আদালত। তুনিশা শর্মার মৃত্যুর মামলায় শীজানের জামিন আবেদন খারিজ করে শীজানকে আরও কিছুদিন বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ আদালতের। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, শুক্রবার অভিনেতার জামিন ভাসাই আদালত প্রত্যাখ্যান করেছেন। গতবছর ২৪ ডিসেম্বর মহারাষ্ট্রের পালঘরের ভাসাইতে জনপ্রিয় টেলিভিশন শো আলিবাবার সেটেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন জনপ্রিয় অভিনেত্রী তুনিশা শর্মা। মাত্র ২০ বছর বয়সেই অভিনেত্রীর জীবনের প্রতি এহেন কঠিন সিদ্ধান্ত রীতিমতো নাড়িয়ে দেয় গোটা দেশকে, তাঁর মৃত্যুর পর অভিনেত্রীর মা ভানিতা শর্মা বিস্ফোরক অভিযোগ তুলে বলেন, তুনিশাকে আত্মহত্যার প্ররোচনা করেছেন তাঁরই সহ অভিনেতা তথা প্রাক্তন প্রেমিক শীজান খান।

তারপরেই শীজানকে গ্রেফতার করে পুলিশ, প্রথমে তাঁকে ৪ দিন বিচার বিভাগীয় আদালতে রাখার নির্দেশ দেওয়া হলেও পরে তা বাড়ানো হয়। ঘটনার দিন তুনিশার সঙ্গে কী নিয়ে বিবাদ হয়েছিল শীজানের, তা এখনও অধরা। জবানবন্দিতে শীজান একের পর পর মত পরবর্তন করেছেন। শুক্রবার, ANI টুইটে জানিয়েছে, “তুনিশা শর্মা মৃত্যুর মামলায় অভিযুক্ত শিজানের জামিনের আবেদন ভাসাই আদালত খারিজ করে দিয়েছে। আদালতের শুনানি জানতে আরও বিস্তারিত পর্যালোচনার প্রয়োজন।” ২৫ শে ডিসেম্বর শীজান গ্রেফতার হওয়ার পরেই তুনিশার মা ভনিতা শর্মা আরও দাবি করেন যে, অভিনেতা তাঁর মেয়েকে ‘ব্যবহার’ করেছিলেন। শীজানের পরিবারের বিরুদ্ধে তিনি বলেন, শীজান তুনিশাকে মারধর করতেন। এবং তাঁকে জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করাতে চেয়েছিলেন।

তবে শীজানের বোনেরা ক্রমাগত শীজানকে নির্দোষ বলে দাবি করেছেন। উল্টে শীজানের আইনজীবী এবং তাঁর বোনেরা একটি সংবাদ সম্মেলনে অভিযোগ করেছিলেন যে, তুনিশার মায়ের সঙ্গেই তুনিশার ভাল সম্পর্ক ছিল না। শৈশব থেকেই মানসিক আঘাতের কারণে বিষণ্নতায় ভুগছিলেন তুনিশা। সম্প্রতি জানা গিয়েছে, মৃত্যুর কয়েক ঘণ্টা আগে তুনিশা আলী নামের এক ব্যক্তিকে ফোন করেছিলেন। এ কথা অভিনেতার আইনজীবী আদালতে জানিয়েছেন। এমনকী এও জানিয়েছেন যে, তাঁরা নাকি একটি ডেটিং অ্যাপে চ্যাট করেছিলেন। জবাবে তুনিশার মা বলেছিলেন, তাঁর মেয়ের বন্ধু ছিলেন আলী, যিনি তাঁর জিম প্রশিক্ষকও ছিলেন।

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ