‘বাজি ফাটাবেন না’, রাতের শহরে বার্তা দিলেন স্বয়ং মা কালী!

কালী রূপে তাঁকে দেখে ঘর থেকে বেরিয়ে আসছেন শিশুরা, বাড়ির মহিলা ও বৃদ্ধরা। কেউ কেউ ভক্তিভরে প্রনাম করছেন আবার কেউ তাঁর কথায় সায় দিচ্ছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভূত চতুর্দশীর রাত। হালকা শীতের আমেজে অনেকেই তখন ঘরমুখী। সেই সময়ই সামনে হাজির স্বয়ং মা কালী! জনে জনে বার্তা দিলেন স্বাস্থ্যবিধি মেনে চলার। আর প্রতিজ্ঞা করিয়ে নিলেন নিষিদ্ধ শব্দবাজি না ফাটানোর। এটাও কী সম্ভব? অনেকটা তাই, এরকমই ঘটনার সামনে পড়লেন ঝাড়গ্রাম শহরের বহু মানুষ। গত দু’দিন ধরে ঝাড়গ্রামের রাস্তায়, বাজারে ঘুরে বেড়াচ্ছেন মা কালী। বাড়িতে বাড়িতে গিয়ে নিষিদ্ধ বাজি না ফাটানোর আর্জি জানাচ্ছেন। আবার কখনও রাস্তায় রাস্তায় ঘুরে মাস্ক, স্যানিটাইজার ব্যবহারের কথা বলছেন।

ভক্তরা সহজে আরাধ্য দেবতার কাছে পৌঁছতে পারেন না, কিন্তু তিনি সহজেই পৌঁছে যান তাঁর ভক্তর কাছে। যুগ যুগ ধরে এমনটাই শুনে আসছি আমরা। তবে ঝাড়গ্রামে যিনি মা কালী সেজে ঘুরে বেড়াচ্ছেন তিনি রক্ত মাংসের মানুষ। সাধারণ মানুষদের সঠিক পথে চালিত করতে কালীপুজোর আগে ‘মা কালী’ সেজে পরিবেশ ও স্বাস্থ্যের বার্তা দিচ্ছেন সৌমদীপ ভট্টাচার্য্য। তিনি শিল্পী গোপাল মাহাতোর ছাত্র। মূলত তিনিই এই অভিনব উদ্যোগ নিয়েছেন ঝাড়গ্রামবাসী পরিবেশ রক্ষার পাঠ শেখাতে। আর এই উদ্যোগকে যথেষ্ট স্বাগত জানিয়েছেন ঝাড়গ্রামবাসী।

শিল্পী গোপাল মাহাতোর বক্তব্য, অশুভ শক্তির বিনাশই একমাত্র লক্ষ্য৷ তাই মানুষের কাছে সচেতনতার একটা বার্তা পৌঁছে দিতেই রাতের অন্ধকারে শহরের অলিগলিতে ঘুরে বেড়ানো। তবে শুধু রাতে নয়, দিনের বেলাতেও কালী সেজে ঘুরছেন সৌমদীপ ভট্টাচার্য্য। আর কালী রূপে তাঁকে দেখে ঘর থেকে বেরিয়ে আসছেন শিশুরা, বাড়ির মহিলা ও বৃদ্ধরা। কেউ কেউ ভক্তিভরে প্রনাম করছেন আবার কেউ তাঁর কথায় সায় দিচ্ছেন। হাত ধরে প্রতিজ্ঞা করছে, বাজি না ফাটানোর। সবমিলিয়ে ঝাড়গ্রামে এখন একটাই আলোচনা রাস্তায় ঘুরছেন স্বয়ং ‘মা কালী’।

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

পালাবদলের ফুলেরাতে হাজির কেভিন পিটারসন! ঘুরে দেখলেন গ্রাম

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?