বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

Share:

নিজস্ব প্রতিনিধি: বাড়ির বাইরে তৃষ্ণা মেটাতে  প্যাকেটজাত পানীয় জলের উপরেই ভরসা করেন লক্ষ লক্ষ মানুষ। বিশেষ করে বিসলেরির মতো পরিচিত ব্র্যান্ডের জলকে অনেকেই নিরাপদ বলে মনে করেন। কিন্তু সেই ভরসাযোগ্য জলেই যদি মেলে ক্ষতিকর ব্যাকটেরিয়া? তাহলে চিন্তা হওয়া স্বাভাবিক।  FSSAI-এর পরীক্ষায় জলপাইগুড়িতে বিসলেরির পানীয় জলের নমুনায় কলিফর্ম ব্যাকটেরিয়ার উপস্থিতি ধরা পড়তেই চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও নিজেদের পরীক্ষার রিপোর্ট দেখিয়ে সমস্ত সুরক্ষা মানদণ্ড মেনে চলার দাবি করেছে সংস্থা। সেই সঙ্গেই এই ঘটনা নিয়েও মুখ খুলেছে সংস্থা।  

FSSAI-এর এই রিপোর্ট সামনে আসতেই নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বিসলেরি। সংস্থার দাবি, সংশ্লিষ্ট ব্যাচের নমুনা নিজেদের উদ্যোগে স্বাধীনভাবে পরীক্ষা করানো হয়েছিল। সেই পরীক্ষায় কলিফর্ম ব্যাকটেরিয়া-সহ অন্যান্য খাদ্য সুরক্ষা সংক্রান্ত মাপকাঠিতে কোনও সমস্যা পাওয়া যায়নি। সংস্থার বক্তব্য, নিয়ন্ত্রক সংস্থার প্রাথমিক ও রেফারেল পরীক্ষাগারে কলিফর্ম ব্যাকটেরিয়ার উপস্থিতি ধরা পড়লেও তাদের নিজস্ব পরীক্ষার ফলাফল ছিল ভিন্ন। একই ব্যাচের নমুনা পরীক্ষায় নিরাপত্তার নির্ধারিত মান বজায় থাকার দাবি করেছে তারা। বিসলেরি আরও জানিয়েছে, অগস্ট মাসেই সংশ্লিষ্ট ব্যাচের বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছিল এবং FSSAI-এর নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপও নেওয়া হয়েছে। পাশাপাশি গোটা বিষয়টি খতিয়ে দেখার জন্য বিস্তারিত পর্যালোচনার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে সংস্থা। FSSAI-এর সঙ্গে সহযোগিতা করার আশ্বাসও দিয়েছে তারা।   

বিস্তারিত আসছে…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির