প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লোকাল ট্রেন মানেই আমাদের চোখে ভেসে ওঠে প্রতিদিনের চেনা ভিড়, ঠেলাঠেলি আর ব্যস্ততার ছবি। অফিস যাত্রীদের তাড়াহুড়ো, বাদুড়ঝোলা ভিড় সব মিলিয়ে নিত্যদিনের এক চেনা দৃশ্য। কিন্তু সেই চেনা কামরাই যদি আচমকা হয়ে ওঠে আস্ত প্রাক বিবাহ অনুষ্ঠানের আসর? ফুলে ফুলে সাজানো কামরা, বন্ধুদের হইহুল্লোড় আর হবু কনেকে ঘিরে নানা আয়োজন! মুম্বইয়ের লোকাল ট্রেনেই এমন এক অভিনব কাণ্ড ঘটালেন কয়েক জন মহিলা। আর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে চর্চা। 

ঘটনাটি মহারাষ্ট্রের মুম্বইয়ে। মুম্বইয়ের লোকাল ট্রেনের একটি কামরাতেই বন্ধুর বিয়ে উপলক্ষে ‘কেলবন’ অনুষ্ঠানের আয়োজন করেন কয়েক জন মহিলা। সেই আয়োজনের ভিডিওই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, লোকাল ট্রেনের কামরাটি ফুল ও নানা সাজসজ্জার উপকরণ দিয়ে সাজিয়ে তুলেছেন মহিলারা। হবু কনে কামরায় ঢুকতেই তাকে ফুলের পাপড়ি ছড়িয়ে স্বাগত জানান বন্ধুরা। তারপর চলে শুভেচ্ছা, আলিঙ্গন ও আশীর্বাদের পালা। ‘মুম্বই হেরিটেজ’ নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রকাশ করা হয়েছে। মুহূর্তের মধ্যেই তা নজর কাড়ে নেটাগরিকদের।
তবে এই আয়োজন ঘিরে তৈরি হয়েছে বিতর্কও। একাংশের মতে, বন্ধুর জন্য এমন অভিনব আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয়।

 

View this post on Instagram

 

আরও পড়ুনঃ ‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

অন্যদের প্রশ্ন, নিত্যযাত্রীদের যাতায়াতের জন্য নির্দিষ্ট লোকাল ট্রেনের কামরায় ব্যক্তিগত অনুষ্ঠানের আয়োজন করা কতটা যুক্তিসঙ্গত? এতে অন্য যাত্রীদের অসুবিধা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে। বিষয়টি নজরে এসেছে ‘রেলওয়ে সেবা’ অ্যাকাউন্টেরও। প্রয়োজনীয় পদক্ষেপের জন্য রেল কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। 

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

পালাবদলের ফুলেরাতে হাজির কেভিন পিটারসন! ঘুরে দেখলেন গ্রাম

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?