মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত ডব্লিউডব্লিউই তারকা ব্রনসন রিড। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া কুস্তির দুনিয়ায়।স্ত্রী পেইজ ও এক কন্যাসন্তানকে রেখে চলে গেলেন রিড। তাঁর স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা।

রিংয়ে প্রতিপক্ষকে ধরাশায়ী করার জন্য পরিচিত ছিলেন অস্ট্রেলিয়ার এই রেসলার। কিন্তু সম্প্রতি ক্রাউন জুয়েল প্রতিযোগিতায় গুরুতর চোট পাওয়ার পর থেকেই তাঁকে নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। জানা গিয়েছে, গত ৭ নভেম্বর সৌদি আরবে আয়োজিত ক্রাউন জুয়েল প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ব্রনসন। সেখানে ওবা ফেমির সঙ্গে সংঘর্ষে গুরুতর আঘাত পান তিনি। প্রতিপক্ষের আঘাতে রিংয়ের বাইরে একটি টেবিলের উপর ছিটকে পড়েন রিড। সূত্রের খবর, সেই ঘটনায় তাঁর পাঁজরের একাধিক হাড় ভেঙে যায়। কিডনিতেও গুরুতর আঘাত লাগে। চিকিৎসার জন্য সৌদি আরবেই থাকতে হয়েছিল তাঁকে। পরে ১৮ নভেম্বর আমেরিকায় ফেরেন এই রেসলার। শুক্রবার তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। তবে ঠিক কী কারণে মৃত্যু হয়েছে, তা নিয়ে এখনও বিস্তারিত ভাবে কিছু জানানো হয়নি। ক্রাউন জুয়েলের মঞ্চে পাওয়া আঘাতের সঙ্গে তাঁর মৃত্যুর সরাসরি কোনও যোগ রয়েছে কি না, তা-ও স্পষ্ট নয়।

আরও পড়ুনঃ পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

উল্লেখ্য, ২০১৯ সালে ডব্লিউডব্লিউই-তে যোগ দিয়েছিলেন ব্রনসন। এনএক্সটি-তে নিজের জায়গা তৈরি করতে বেশি সময় লাগেনি তাঁর। ২০২১ সালে এনএক্সটি নর্থ আমেরিকান চ্যাম্পিয়নশিপ জেতেন তিনি। যদিও ওই বছরই ডব্লিউডব্লিউই থেকে বিদায় নিতে হয়েছিল তাঁকে। পরে ২০২২ সালে আবার সংস্থায় ফিরে আসেন রিড। এরপর থেকে ধীরে ধীরে মূল মঞ্চে নিজের পরিচিতি গড়ে তোলেন। ২০২৪ সালে আন্দ্রে দ্য জায়ান্ট মেমোরিয়াল ব্যাটল রয়্যাল জিতে নজর কাড়েন রিড।

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো