মন্দিরে যেতে গিয়ে বিপত্তি, কটকে সেতুতে পদপিষ্টের ঘটনায় হত দুই

Share:

নিজস্ব প্রতিনিধি, কটক: মকর সংক্রান্তিতে ওড়িশায় বড় ধরনের দুর্ঘটনা।

এখানকার সিংহনাথ মন্দিরে পায়ের তলায় চাপা পড়ে প্রাণ হারালেন দুই জন। আহত কমপক্ষে ১২। এদের মধ্যে বেশ কয়েকজন মহিলা ও শিশু রয়েছে।  জনা সাতেকের আঘাত গুরুতর। দুর্ঘনাটি ঘটে একটি গোপীনাথপুর-বাদাম্বা সেতুতে। এই সেতুর ওপর দিয়ে যেতে হয় সিংহনাথ মন্দিরে। সেতু তৈরি মহানদীর ওপর নৌপরিষেবা না থাকা এই সেতু দিয়ে যেতে হয় মন্দিরে।  

শনিবার মকর সংক্রান্ত হওয়ায় সকাল থেকে মন্দিরে পূণ্যার্থীদের আসা-যাওয়া লেগেই ছিল। সূর্যাস্তের আগে আচমকাই  বড় সংখ্যক পূণ্যার্থী সেতুতে জড়ো হন। স্থানীয় প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে, শনিবার জড়ো হয়েছিলেন কম করেও দুই লক্ষ ভক্ত। সূর্য ডোবার আগে কে মন্দিরে পৌঁছবে, তা নিয়ে শুরু হয় হু়ড়োহুড়ি। সেই সময় পায়ের তলায় চাপা পড়ে ১২জন। আহতদের মধ্যে চারজন মহিলা ও তিনটি শিশু রয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও প্রশাসনের পদস্থ কর্তারা। মন্দিরে ভক্তদের প্রবেশ বন্ধ করে দিতে হয়। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে প্রশাসন।

মুখ্যমন্ত্রী নবীন পটনায়েক ঘটনার কথা শুনে কথা বলেন পদস্থকর্তাদের সঙ্গে। মৃতদের পরিবারের প্রতি তিনি সমেবদনা জানিয়েছেন। আহতদের দ্রুত আরোগ্য় কামনা করেন।  প্রশাসনের তৎপরতায় বেশ বড় ধরনের বিপত্তি এড়িয়ে যাওয়া সম্ভব হয়েছে। না হলে বহু মানুষের মৃত্যু হতে পারত। 

আরও পড়ুন গুন্টুরে চন্দ্রবাবু নাইডুর জনসভায় পদপিষ্ট হয়ে হত তিন

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

মাইগ্রেনের ব্যথায় নাজেহাল? রোজকার ৪ অভ্যাসেই বাড়ছে এই সমস্যা

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

নতুন জীবন শুরুর আগে জানুন সঙ্গীর স্বাস্থ্যকথা! এই ৫টি রক্ত পরীক্ষা অপরিহার্য

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান