মায়ের স্নানের পর চলছে পুজো, সতীপীঠ নলাটেশ্বরীতে কালীপুজোর রাতে জ্বলে ১০৮ প্রদীপ

আজও দেবী ও ভৈরবের আগে প্রতিদিন এই শিলাখণ্ডের পুজো হয়। অর্থাৎ নলাটেশ্বরী মন্দিরে শক্তি পুজোর সঙ্গে বৈষ্ণব ধর্মের রীতিতেও পুজো হয়

Share:

নিজস্ব প্রতিনিধি: দীপান্বিতা অমাবস্যায় রাজ্যের বিভিন্ন প্রান্তে হচ্ছে কালীপুজো। চলছে মায়ের আরাধনা। বিভিন্ন তীর্থক্ষেত্র থেকে কালীবাড়ি কিংবা জাগ্রত মন্দিরে চলছে মায়ের পুজো। তেমনই ৫১ সতীপীঠের অন্যতম পীঠ হল বীরভূমের নলহাটির নলাটেশ্বরী মন্দির। কথিত আছে এখানে দেবী পার্বতীর গলার নলি পড়েছিল। তাই এখানে নাম হয়েছে নলাটেশ্বরী। কথিত আছে, প্রায় ৫০০ বছর আগে স্মরনাথ শর্মা নামে এক সাধক স্বপ্নাদেশ পান। সেই স্বপ্নাদেশেই দেবী নলাটেশ্বরীর দেখা পেয়ে তিনি জানতে পারেন, নলহাটিতে ছোট্ট জঙ্গল ঘেরা এক অনুচ্চ টিলার এক প্রান্তে সতীর খণ্ডিত দেহাংশ, শিলারূপে অবস্থান করছে। তারপর সাধক স্মরনাথ এই জায়গা আবিষ্কার করে দেবীর নিত্যপুজার ব্যবস্থা ও মাহাত্ম্য প্রচার করেন।

কালীপুজোর দিন, দিনের আলো ফোটার আগেই মূল মন্দিরে দেবীর মহাস্নান সম্পন্ন হয়। তারপর মঙ্গলারতি করে দিনের শুরু। তখন থেকেই ভক্তদের জন্য খুলে যায় মন্দিরের দরজা। রাতে মন্দির প্রাঙ্গনে ১০৮ টি প্রদীপ জ্বালিয়ে মায়ের বিশেষ আরতি হয়। মূল মন্দিরে শীলারূপী অবস্থান করছেন মা নলাটেশ্বরী। জানা যায়, সাধক স্মরনাথ শর্মা স্বপ্নাদেশের মাধ্যমে আবিস্কার করলেও পরে নাটোরের রানি ভবানী এই মন্দির তৈরি করেন। অনেকে আবার বলেন সাধক স্মরনাথ নন ২৫২ বঙ্গাব্দে এই মন্দির আবিস্কার করেন ব্রহ্মচারী কামদেব। তিনিও স্বপ্নাদেশ পেয়েই এই পীঠস্থানের হদিশ পান।

জানা যায়, ভৈরব মন্দির প্রতিষ্ঠাপনের সময় মাটির নীচ থেকে উঠে এসেছিল শ্রীবিষ্ণুর পদচিহ্ন আঁকা শিলাখণ্ড! আজও দেবী ও ভৈরবের আগে প্রতিদিন এই শিলাখণ্ডের পুজো হয়। অর্থাৎ নলাটেশ্বরী মন্দিরে শক্তি পুজোর সঙ্গে বৈষ্ণব ধর্মের রীতিতেও পুজো হয়। মূল মন্দিরের পাশে রয়েছে সিদ্ধিদাতা গণেশের মূর্তি। করোনার আবহের মাঝেই ভক্ত সমাগম হয়েছেন এই মন্দিরে। চলছে পুজো।

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

পালাবদলের ফুলেরাতে হাজির কেভিন পিটারসন! ঘুরে দেখলেন গ্রাম

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?