আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আগামী জুনেই ঢাকায় মেসি সহ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আগামী জুন মাসেই ঢাকায় আসছে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা। দলের সঙ্গে ঢাকায় আসবেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি ও ডি মারিয়ারাও। আগামিকাল বুধবার বামলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে। উল্লেখ্য, এক যুগ আগে ২০১১ সালে শেষ বারের মতো বাংলাদেশে এসেছিলেন মেসি। নাইজেরিয়ার বিপক্ষে প্রদর্শনী ম্যাচে অংশ নিয়েছিলেন। ওই বন্ধুত্বমূলক ম্যাচে নাইজেরিয়াকে ৩-১ গোলে হারিয়েছিল মেসির দল।

মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন সূত্রে জানা গিয়েছে ‘ইতিমধ্যেই আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সঙ্গে বিশ্বকাপজয়ী দলকে ঢাকায় আনা নিয়ে আলোচনা হয়েছে। জুনের ফিফা উইন্ডোতে ঢাকায় আসতে রাজি হয়েছে মেসিরা। দুপক্ষের মধ্যে বর্তমানে নানা শর্ত নিয়ে আলোচনা চলছে। মেসিদের প্রতিপক্ষ হিসেবে বেশ কয়েকটি দেশের সঙ্গেও কথা বলেছেন বাফুফে’র কর্তারা। আর্জেন্টিনাকে আনতে প্রায় ৭ মিলিয়ন ইউরো খরচ করতে হবে। ওই বিপুল পরিমাণ অর্থের জন্য বেশ কয়েকটি বাণিজ্যিক সংস্থার সঙ্গেও কথাবার্তা চালানো হচ্ছে।’

মেসিরা জুনে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামেই ম্যাচ খেলবেন। বর্তমানে দেশের একমাত্র আন্তর্জাতিকমানের ফুটবল স্টেডিয়ামটির সংস্কারকাজ চলছে। জাতীয় ক্রীড়া পরিষদকে জরুরি ভিত্তিতে ওই সংস্কার কাজ শেষ করার জন্যও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। জুনের কোন তারিখে মেসিরা আসবেন তা এখনও চূড়ান্ত হয়নি। তবে গরমের কথা ভেবে মাসের শেষের দিকেই আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার আসা নিয়ে সাংবাদিকদের এদিন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন সাংবাদিকদের বলেন, ‘বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার জুন মাসে আসা কার্যত চূড়ান্ত। কথাবার্তা অনেকটাই এগিয়েছে।’

Published by:

Share Link:

More Releted News:

ক্রিকেট জগতে শোকের ছায়া, বিরাট-রাহুলদের দেখে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা

‘‌ধর্ম যার‌ যার…’‌, মমতার শ্লোগান এবার তারেক রহমানের গলায়

মুম্বইয়ের ম্যাচে অসুস্থ শরীরেই মাঠে কাম্বলি, সুস্থতা কামনা ভক্তদের

বিশ্বকাপে বড়সড় পরিবর্তন রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করলেই লাল কার্ড

বায়ার্নের বিপক্ষে সেমিফাইনালের দ্বিতীয় লেগের আগে বড় ধাক্কা খেল পিএসজি

আইপিএলের মাঝখানে ৪ জন অধিনায়কের চাকরি যেতে পারে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ