টোটো চালিয়ে ভাত জোটান বালুরঘাটের তৃণমূল কাউন্সিলর

তৃণমূল কাউন্সিলরের এমন জীবন যাপন মন জয় করেছে বালুরঘাটের সাধারণ মানুষের।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি জনপ্রতিনিধি। অথচ সংসার চালান কঠোর পরিশ্রম করে। এক ব্যতিক্রমী চরিত্র বালুরঘাট পুরসভার (Balurghat Municipality) ৬নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর (TMC Councellor) শ্যামল সাহা (Shyamal Saha)। তৃণমূল কংগ্রেসের এই কাউন্সিলর টোটো চালিয়ে সংসারের খরচ জোগান। তৃণমূল কাউন্সিলরের এমন জীবন যাপন মন জয় করেছে বালুরঘাটের সাধারণ মানুষের।

জানা গিয়েছে, ২০২২ সালে পুরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিটে বালুরঘাট পুরসভার ৬নং ওয়ার্ড থেকে নির্বাচনে লড়েন শ্যামল সাহা। জোড়াফুল শিবিরের হয়ে ভোটে দাঁড়িয়ে জয়ীও হন তিনি। তবে তার আগে তিনি বালুরঘাট পুরসভায় চুক্তিভিত্তিক ইলেকট্রিক মিস্ত্রির কাজ করতেন। কিন্তু কাউন্সিলর হওয়ায় তাঁর সেই কাজ ছেড়ে দিতে হয়। কাজ ছেড়ে দেওয়ার পর পরিবার আর্থিক সঙ্কটের মুখে পড়ে। কাউন্সিলর হিসেবে যে সামান্য অর্থ পান ভাতা বাবাওদ, তা দিয়ে সংসার চালাতে হিমসিম খেতে হয় তাঁকে। ফলে রোজগারের আশায় তিনি শুরু করেন টোটো চালানো। টোটো চালিয়ে তাঁর দিনে ২০০ থেকে ২৫০ টাকা আয় হয়, যা দিয়ে তার পরিবারের খাবারের খরচটা হয়ে যায় বলে জানান তিনি।

অন্যদিকে দিনের একটি সময়ে টোটো চালালেও বাকি সময় দলের কাজে ব্যয় করেন শ্যামলবাবু। সকালে রোজগারের জন্য টোটো চালান। বাকি সময়ে টোটো চালিয়ে দলের কাজে, কখনও মানুষের প্রয়োজনে ছুটে যান। শ্যামল সাহাকে নিয়ে তৃণমূল কংগ্রেস নেতা শঙ্কর চক্রবর্তী বলেন, ‘আমরা মানুষের সেবা করি। দলের কাজ করি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আদর্শ। বিজেপির মত দল আমাদের উপার্জনের জায়গা নয় এটা আমাদের দলের নেতা-কর্মীরা প্রমাণ করেছেন। সাধারণ মানুষও তা দেখেছেন।’

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন মমতাপন্থী সাংসদ মহুয়া, গ্রেফতারি পরোয়ানা খারিজ

কলকাতা হাইকোর্টের পর বিলবোর্ড মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মমতাপন্থী তৃণমূল

‘বাঙালিরা মাছ-মাংস সবই খাবে, কিছুই বন্ধ নয়,’ সাফ বার্তা শমীকের

নভেম্বর-ডিসেম্বরে ফের জনকল্যাণ শিবির, ঘোষণা শুভেন্দুর

সাবানেও উঠছে না কিচেন তোয়ালের তেল চিটচিটে ভাব? জেনে নিন ৩ ঘরোয়া টোটকা

গঙ্গার গ্রাসে তলিয়ে গেল মালদহের শতাব্দীপ্রাচীন শিবমন্দির, কান্নায় ভেঙে পড়লেন গ্রামবাসীরা

৩৬০০০ ফুট উচ্চতায় কমল তেলের চাপ! বিমানের ইঞ্জিন বন্ধ করেন পাইলট, তারপর..

একটা ছোট্ট মেসেজের জন্য এত অপেক্ষা কেন?

‘রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়,’ বিগত সরকারকে বিঁধে জানালেন মুখ্যমন্ত্রী

বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

কারা পাবেন অনুদান? আজ পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী

অভিষেকের বিরুদ্ধে একাধিক FIR নিয়ে বিরক্ত কলকাতা হাইকোর্ট, রক্ষাকবচের মেয়াদ বাড়ল

মাহেশে মমতার মিছিলের অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

সেপ্টেম্বরে কবে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা? তারিখ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী