আথিয়া-রাহুলের বিয়ের আগেই বড়সড় চমকের ঘোষণা সুনীলের

চিন্তা কালকেই নিয়ে আসবো ওঁদের দুজনকে (আথিয়া এবং কেএল রাহুল)। আপনারা এতটা ভালোবাসা দেওয়ার জন্যে অনেক ধন্যবাদ।

Share:

নিজস্ব প্রতিনিধি: জল্পনা-কল্পনার অবসান। আগামিকাল গাঁটছড়া বাঁধতে চলেছেন নব্বই দশকের সুপারস্টার সুনীল শেঠীর কন্যা অভিনেত্রী আথিয়া শেঠী। ক্রিকেটার কে এল রাহুলের সঙ্গে সাতপাকে বাঁধা পড়ছেন আথিয়া। ৪ বছরের দীর্ঘ সম্পর্ক, কখনই লুকিয়ে রাখেননি অভিনেত্রী, বরং বরাবরই খুল্লামখুল্লা তাঁদের সম্পর্ক। যদিও প্রকাশ্যে কেউই কখনও জাহির করেন নি তাঁদের সম্পর্কের কথা, এমনকী তাঁদের বিয়ের বিষয়টিও নেহাত গুঞ্জন। কিন্তু সব গুঞ্জনকে উড়িয়ে আগামিকালই বিয়ে করছেন আথিয়া-রাহুল। ইতিমধ্যেই সুনীল শেঠীর খান্ডালা বাড়ি সেজে উঠেছে বিয়ের মেজাজে। যদিও মুম্বই পাপারজ্জিরা এখনও অনুমতি পায়নি অভিনেতার বাংলোতে প্রবেশ করার। জানা গিয়েছে, সম্পূর্ণ পারিবারিক সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধবের সান্নিধ্যে বিয়ে হবে আথিয়া-রাহুলের।

শনিবার আথিয়ার বিয়ের অনুষ্ঠানের কিছু ঝলক ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, অভিনেতা সুনীল শেঠির জমকালো খান্ডালা ফার্মহাউস একেবারে জমকালো লাইটে সেজে উঠেছে। ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুযায়ী, “আথিয়া এবং কেএল রাহুলের বিয়ে একেবারেই আড়ালে হতে চলেছে। ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যরা ছাড়া ইন্ডাস্ট্রির কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। তবে বিয়েটা কালকেই হচ্ছে।” এর মধ্যে এদিন সুনীল নিজেই তাঁর খান্ডালা বাড়িতে যাওয়ার পথে পাপারাজ্জিদের সঙ্গে মেয়ের বিয়ের বিষয়ে কথা বলেছেন। সুনীল তাঁদেরকে ভালবাসা এবং শুভেচ্ছার জন্য পাপারাজ্জিকে ধন্যবাদ জানিয়েছেন।

সঙ্গে অভিনেতাকে প্যাপসদের আশ্বস্থ করেন, “চিন্তা কালকেই নিয়ে আসবো ওঁদের দুজনকে (আথিয়া এবং কেএল রাহুল)। আপনারা এতটা ভালোবাসা দেওয়ার জন্যে অনেক ধন্যবাদ। আমরা আসব… দয়া করে একটু অপেক্ষা করুন। আমরা আগামীকাল বাচ্চাদের নিয়ে আসছি। বিয়ের পরে বাচ্চারা আপনাদের ক্যামেরায় পোজ দেবে কথা দিলাম।’ এদিন সুনীল পরেছিলেন সাদা পায়জামার সঙ্গে একটি নীল কর্তা। সুনীলকে শেষ দেখা গিয়েছিল মালায়ালাম ছবি মারাক্কার: লায়ন অফ দ্য অ্যারাবিয়ান সি (২০২১) এবং তেলেগু মুভি ঘানি (২০২২) এ।

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিবার বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে IPL চ্যাম্পিয়ন কারা হবে?

২০০ কোটি প্রতারণা মামলায় জ্যাকলিনের বিরুদ্ধে চার্জশিট গঠনের নির্দেশ

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক

‘‌রাজ্য ভাসলেই ডিভিসিকে দুষত তৃণমূল’‌, বর্ষার আগেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

চিড়িয়াখানায় প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে ‘ডোনাল্ড ট্রাম্প’, বসানো হচ্ছে স্ট্যান্ড ফ্যান