অসুস্থ শীজানের বোন ফলক নাজ, হাসপাতালে ভর্তি

অন্যের সন্তানকে নিজের সন্তান ভাবা কি অপরাধ। তুনিশাকে ভালবেসে ফালাক কী অপরাধ করেছিল। সে ছোট্ট বোনের মতো ভাবত তুনিশাকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অসুস্থ অভিনেতা শীজান খানের বোন ফলক নাজ। মেয়ের অসুস্থায় বিস্ফোরক শীজানের মা। একদিকে ছেলে জেল হেফাজতে, অন্যদিকে মেয়ে হাসপাতালে ভর্তি। স্বাভাবিক ভাবেই দিশেহারা অভিনেতার মা। গত ২৪ ডিসেম্বর আত্মহত্যা করেছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী তুনিশা শর্মা। তুনিশার মায়ের অভিযোগের ভিত্তিতে, তুনিশার সহ-অভিনেতা তথা প্রাক্তন প্রেমিক শীজানকে গ্রেফতার করে পুলিশ। তিনি এখনও জেল হেফাজতে আছেন। আদালত একাধিকবার তাঁর জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন। কারণ তাঁদের সম্পর্কের বিষয়ে তিনি কিছুই সত্যিই কথা বলছেন না। এদিকে শিজান খানের বোন ফলক নাজ বর্তমানে হাসপাতালে ভর্তি।

রবিবার শীজানের আরেক বোন শফক নাজ, ইনস্টাগ্রাম স্টোরিজে ফলকের একটি ছবি শেয়ার করছে। যেখানে দেখা যাচ্ছে, ফলক চোখ বন্ধ করে হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। ছবিটি শেয়ার করে শীজানের মাও একটি দীর্ঘ নোট লিখেছেন। যেখানে তিনি বলেছেন, “আমি বুঝতে পারছি না কেন এবং কী কারণে আমাদের পরিবার শাস্তি পাচ্ছে? আমার ছেলে শীজান গত এক মাস ধরে কোনো প্রমাণ ছাড়াই কারাগারে সাজা ভোগ করছেন।” তিনি আরও বলেন, “আমার মেয়ে ফলক বর্তমানে হাসপাতালে ভর্তি আছে। সে অটিস্টিক রোগে ভুগছে।” তিনি আরও বলেন, “অন্যের সন্তানকে নিজের সন্তান ভাবা কি অপরাধ। তুনিশাকে ভালবেসে ফালাক কী অপরাধ করেছিল। সে ছোট্ট বোনের মতো ভাবত তুনিশাকে। শীজান এবং তুনিশার জন্য বা ব্রেকআপের পরেও আমাদের মধ্যে ভাল সম্পর্ক ছিল।”

তিনি আরও বলেন,” সেই সন্তানকে ভালোবাসার অধিকার কি আমাদের ছিল না? আমরা মুসলমান বলে? আমাদের অপরাধ কি?” শীজানের বোন শাফাক নাজও তাঁর ইনস্টাগ্রাম স্টোরিজে পোস্টগুলি শেয়ার করেছেন। এই মাসের শুরুতে, পালঘরের একটি আদালত শীজানের জামিনের আবেদন খারিজ করে দেয়। ২৫ ডিসেম্বর অভিনেত্রী তুনিশা শর্মার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছিল।শীজান এখন বিচার বিভাগীয় হেফাজতে রয়েছে। অন্যদিকে আলি বাবা সিরিয়ালে শীজানকে বাদ দিয়ে দেওয়া হয়। এখান আলিবাবা পার্ট ২ তে অভিষেক নিগম মূল চরিত্রে অভিনয় করছেন।

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ