তৃণার জন্মদিনে দেখা মিলল না তারকা স্বামীর, তবে কী সম্পর্ক ভাঙছে, কী বলছেন নীল

এরপরেই শুরু হয়েছে ফিসফিস, তাঁদের সম্পর্কে সিঁদুরে মেঘ দেখছেন অনেকেই। এ বছর স্ত্রীর জন্মদিনে শুভেচ্ছাবার্তা দিতেও দেখা গেল না নীলকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিনোদন ইন্ডাস্ট্রির তারকাদের নিয়ে প্রতি মুহূর্তে নেটপাড়ায় চলছে মুচমুচে গসিপ। কখন তাঁরা কোথায় যাচ্ছেন, কী করছেন, কী পোশাক পরছেন, তাঁদের সম্পর্কের আপডেট কী, সবটাই নিয়েই নেটিজেনদের মাথাব্যথার শেষ নেই। যদিও সেলিব্রিটিরাই যেন তাঁদের নিয়ে চর্চার রাস্তা খুলে দিয়েছেন। যাই হোক, টলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি তৃণা সাহা এবং নীল ভট্টাচার্য। ২০২১ সালের প্রেমের মাসেই গাঁটছড়া বেঁধেছেন তাঁরা। বিয়ের আগে প্রায় ১১ বছরের প্রেম ছিল তাঁদের। তাঁরা দুজনেই টলিপাড়ার জনপ্রিয় মুখ। যদিও তৃণার এখন সিরিয়ালের পাশাপাশি ওয়েবসিরিজেও অভিষেক হয়েছে। খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে, হইচই ওয়েব প্লাটফর্মের ‘গভীর জলের মাছ’ সিরিজে।

তবে নীল চুটিয়ে সিরিয়ালই করে যাচ্ছেন। দুজনেই এখন বড্ড ব্যস্ত। স্টার জলসার ‘বাংলা মিডিয়াম’-এ মুখ্য চরিত্রে অভিনয় করছেন নীল। অন্যদিকে তৃণা খুব শীঘ্রই নতুন ধারাবাহিক ‘বালিঝড়’ নিয়ে ছোট পর্দায় প্রত্যাবর্তন করছেন। সেই কারণেই দুজনে এখন বড্ড ব্যস্ত। তাইতো সম্প্রতি স্ত্রীর জন্মদিনে দেখা গেল না নীলকে। আর এই নিয়েও দুষ্টু নেটিজেনরা এখন ভুলভাল মন্তব্য শুরু করেছেন। ব্যাপারটি ঠিক কী? তৃণীল জুটিকে বেশির ভাগ সময় একসঙ্গে দেখা যায়। কখনও রিল ভিডিওতে, আবার কখনও শহর ছেড়ে বহুদূর চলে যাচ্ছেন দুটিতে। দিন কয়েক আগেও পাহাড় থেকে ঘুরে এলেন নীল-তৃণা। ২১ জানুয়ারি ছিল তৃণার জন্মদিন। প্রতি বছরেই তৃণার জন্মদিনে নিজের হাতে সেলিব্রেশন করেন নীল। কিন্তু এবার আর তা হলনা।

‘বালিঝড়’- এর সেটে জন্মদিন উদ্‌যাপন করলেন তৃণা। সবাই মিলে কেক কাটলেন, কিন্তু কোথাও দেখা মিলল না নীলের। এরপরেই শুরু হয়েছে ফিসফিস, তাঁদের সম্পর্কে সিঁদুরে মেঘ দেখছেন অনেকেই। এ বছর স্ত্রীর জন্মদিনে শুভেচ্ছাবার্তা দিতেও দেখা গেল না নীলকে। তবে কি বিয়ের দু’বছরের মধ্যেই পরস্পরের প্রতি আগ্রহ হারিয়েছেন তাঁরা? তবে সত্যিটা জানালেন অভিনেতা নিজেই। নীলের কথায়, “সব একদম ঠিক আছে, তৃণার শরীরটা একটু খারাপ ছিল। রক্তচাপজনিত সমস্যা হওয়ায় সে ভাবে বড় কিছু আয়োজন করা হয়নি। ওঁর বিশ্রামের প্রয়োজন ছিল। তবে মধ্যরাতে কেক কাটা, কাছের বন্ধুদের সঙ্গে হইহুল্লোড়, পছন্দের খাবার সবই হয়েছে। সব সময় কি এলাহি করে হইচই করতে হবে? একসঙ্গে সময় কাটানোটাই তো উদ্‌যাপনের সমান।”

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ