ভাইফোঁটার সকালে ভাইয়ের পাতে রাখুন ‘মাছের কচুরি’

ভাইফোঁটার সকালে ভাইয়ের পাতে রাখুন মুচমুচে মাছের কচুরি

Share:

নিজস্ব প্রতিনিধি: একদিন পরেই ভাইফোঁটা। তাই ভাইফোঁটার সকালে ভাইয়ের পাতে রাখুন মুচমুচে মাছের কচুরি।

উপাদান- আড় মাছ, সর্ষের তেল, সূর্যমুখীর তেল, কিশমিশ, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা, লাল লঙ্কার দানা, মৌরি, ময়দা, ঘি, নুন, লঙ্কাগুঁড়ো, হলুদ, পাঁচ ফোড়ন।

প্রণালী- প্রথমে নুন ও হলুদ দিয়ে ফয়েলে মুড়িয়ে মাছটিকে সেদ্ধ করেনিন। ১৫ মিনিট সেদ্ধ করতে হবে। তারপর মাছটির থেকে কাঁটা আলাদা করে নিন। একটি কড়াইতে সর্ষের তেল গরম করে ‘পাঁচ ফোড়ন’ এবং দু’টি কাটা পেঁয়াজ দিয়ে ভেজে নিন। স্বাদ বাড়াতে মৌরি এবং কিছু শুকনো লাল লঙ্কা দিন। এবার এক চা চামচ আদার পেস্ট, দু’টি কাঁচা লঙ্কা এবং এক চা চামচ জিরা ও ধনে গুঁড়ো দিতে হবে। কম থেকে মাঝারি আঁচে তিন মিনিট নেরে নিন। এরপর তাতে মাছ দিয়ে ভেজে পুর তৈরি করে ফেলুন। তাতে ফেলুন সামান্য ধনেপাতা কুচি ও কিশমিশ।

অন্য একটি পাত্রে ময়দা মেখে সেটা লেচির আকারে কেটে নিন। তাতে এক চিমটি সোডা বাইকার্ব, নুন এবং দুই টেবিল চামচ ঘি ও একটু জল দিন। এবার ময়দা থেকে ছোট ছোট লেচি ছিঁড়ে তার মধ্যে মাছের পুর দিয়ে চারপাশ বন্ধ করে সাদা তেলে মুচমুচে করে ভেজে নিতে হবে। এরপর গরম গরম পরিবেশন করুন মাছের কচুরি।

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

পিঠে-পুলি তো অনেক খেয়েছেন, এবার শীতে বানিয়ে ফেলুন নলেন গুড়ের চিজকেক, রইল রেসিপি

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের

পাঁচ দিন নিখোঁজ থাকার পর নদীর ঘাটে মিলল ১৬ বছরের কিশোরীর দেহ, চাঞ্চল্য বাগদায়

‘এখন IPL- এর আর কোনও অর্থ নেই’, ধোনির অবসরে মনখারাপ ভক্তদের

স্কুলে ব্যালকনি থেকে ঝাঁপ অষ্টম শ্রেণির ছাত্রের, চাঞ্চল্য দমদমে

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

জল্পনায় ইতি, IPL-থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি

গুড়াপে ধর্ষণ-খুন কাণ্ডে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

ডিউটিতে গরহাজির থাকাকালীন চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ, কলকাতা মেডিক্যালের ৮ ইন্টার্নকে শোকজ

পারিশ্রমিক কমিয়ে লখনউ ছেড়ে কোথায় গেলেন শামি? জানুন…

তোলাবাজি রুখতে কোর কমিটি তৈরি করল বিজেপি, দায়িত্বে লকেট-সৌমিত্ররা