‘রামগরুড়ের ছানা’ পড়লে ‘এপাং ওপাং ঝপাং’-ও পড়বে, বিচারপতিকে জবাব শোভনদেবের

বর্ষীয়ান রাজনীতিক বলেন, লক্ষ্য রাখতে হবে কারও লেখা বা কোনও বক্তব্য যেন অন্যের আত্মমর্যাদায় আঘাত না করে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সরকারি সাহায্যপ্রাপ্ত গ্রন্থাগারে বই রাখা নিয়ে সম্প্রতি মন্তব্য করেছিলেন কলকাতা হাইকোর্টের (HC) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বলেছিলেন, কিছু গ্রন্থাগারে অখাদ্য বই রাখা হয়। এরপরেই তাঁর মুখে উঠে এসছিল ‘এপাং ওপাং ঝপাং’ কবিতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করেই এই কবিতা নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তিনি। যা নিয়ে কড়া সমালোচনা করেছিল তৃণমূল শিবির। এবার মুখ খুললেন ক্যাবিনেট সদস্য শোভনদেব চট্টোপাধ্যায়।

এদিন মন্ত্রী (MINISTER) বলেন, ‘রামগরুড়ের ছানা কেউ পড়লে এটাও পড়বেন’। বলেন, এই ছড়াগুলি বাচ্চাদের জন্য লেখা হয়। এদিন মন্ত্রী আরও বলেন, সকলের বাকসংযম থাকা উচিৎ। তাঁর বক্তব্য, কোনও পদ পেলেই যা খুশি করা ঠিক নয়। নাম না করে বর্ষীয়ান রাজনীতিক বলেন, লক্ষ্য রাখতে হবে কারও লেখা বা কোনও বক্তব্য যেন অন্যের আত্মমর্যাদায় আঘাত না করে।

উল্লেখ্য, সম্প্রতি এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য করেছিলেন, খুব শীঘ্রই জালে ধেড়ে ইঁদুর ধরা পড়বে। এই প্রসঙ্গে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ‘ভাষা সংযত’ করার পরামর্শ দিয়েছিলেন আগে।  বিচারপতির উদ্দেশ্যে শোভনদেব চট্টোপাধ্যায় বলেছিলেন, ‘আমার দলের বা বিরোধীদলের প্রত্যেকেরই ভাষা সংযত হওয়া উচিত’। বলেছিলেন, ‘বিচারব্যবস্থার সঙ্গে যারা যুক্ত আছেন, তাঁদের আমরা শ্রদ্ধার চোখে দেখি। ওঁরও একটু ভাষা সংযত হওয়া ভালো’। তাঁর বক্তব্য ছিল, ধরা পড়লে ধরা পড়বে। শাস্তি পাবে। তবে তাঁরও বাক সংযম হওয়া প্রয়োজন। তারপর আবারও মুখ খুললেন শোভনদেব।

পাঁচ দিন নিখোঁজ থাকার পর নদীর ঘাটে মিলল ১৬ বছরের কিশোরীর দেহ, চাঞ্চল্য বাগদায়

‘এখন IPL- এর আর কোনও অর্থ নেই’, ধোনির অবসরে মনখারাপ ভক্তদের

স্কুলে ব্যালকনি থেকে ঝাঁপ অষ্টম শ্রেণির ছাত্রের, চাঞ্চল্য দমদমে

কার্তিক পুজো উপলক্ষে সেজে উঠেছে কাটোয়া, নজর কাড়বে কার্তিক লড়াই

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

ডিউটিতে গরহাজির থাকাকালীন চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ, কলকাতা মেডিক্যালের ৮ ইন্টার্নকে শোকজ

পারিশ্রমিক কমিয়ে লখনউ ছেড়ে কোথায় গেলেন শামি? জানুন…

তোলাবাজি রুখতে কোর কমিটি তৈরি করল বিজেপি, দায়িত্বে লকেট-সৌমিত্ররা

জল্পনায় ইতি, IPL-থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি

গুড়াপে ধর্ষণ-খুন কাণ্ডে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

শুভেন্দুর উদ্যোগে ডিসেম্বরে ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ

ফের রক্তাক্ত পাকিস্তান, এক মেজরসহ ৬ পাক সেনাকে খতম করার দাবি বিএলএ-এর

গারুলিয়া পুরসভায় ১৬ অস্থায়ী কর্মীর পাকা হল চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন অর্জুন সিংহ 

এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!