৩০০০ হাজার কর্মী ছাঁটাই করছে তথ্য-প্রযুক্তি সংস্থা SAP

গোটা বিশ্বজুড়ে সংস্থাটির এক লক্ষ ২০ হাজার কর্মী রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মেটা, মাইক্রোসফট, গুগলের দেখানো পথে হেঁটে এবার কর্মী ছাঁটাইয়ের কথা জানিয়ে দিল জার্মান তথ্যপ্রযুক্তি সংস্থা সাপ। বৃহস্পতিবার সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, চলতি বছরেই তিন হাজার কর্মীকে ছাঁটাই করা হবে। ব্যবসাকে শক্ত ভিতের উপরে দাঁড় করাতেই এমন কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।

আর্থিক মন্দার আশঙ্কায় গত বছরের শেষের দিক থেকে একের পর এক সংস্থা কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়ে চলেছে। মাইক্রোসফট, গুগল, মেটার মতো তথ্য প্রযুক্তি সংস্থার পাশাপাশি অ্যামাজন, টুইটার, ম্যাকডোনাল্ডস সহ একাধিক বহুজাতিক সংস্থার পক্ষ থেকে কর্মীদের একাংশকে কাজে ছুটি দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি চাকরি গিয়েছে তথ্য প্রযুক্তি সংস্থাগুলিতে। যাদের চাকরি এ যাত্রায় বেঁচে গিয়েছে, তাঁরাও চাকরি হারানোর আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

জার্মানির ডুসেলডর্ফ ভিত্তিক এসএপি তথ্য প্রযুক্তি জগতে বেশ পরিচিত নাম। গোটা বিশ্বজুড়ে সংস্থাটির এক লক্ষ ২০ হাজার কর্মী রয়েছে। সদ্য শেষ হওয়া বছরে সংস্থার ব্যবসা তেমন হয়নি। গোটা বছরে ৩০ দশমিক ৯ বিলিয়ন ডলারের ব্যবসা করেছিল। আগের বছরের চেয়ে ১১ শতাংশ ব্যবসা বেড়েছে। কিন্তু তাতে স্বস্তি পাচ্ছেন না সাপের শীর্ষ কর্তারা। সামনের দিন আরও ভয়াবহ হতে পারে আশঙ্কায় আড়াই শতাংশ কর্মীকে চাকরি থেকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছেন সংস্থার পরিচালকরা। কর্মী ছাঁটাইয়ের ফলে ২৫০ থেকে ৩০০ মিলিয়ন ইউরো খরচ কম হবে। ফলে ২০২৪ সাল থেকে ৩০০ থেকে ৩৫০ মিলিয়ন ইউরো সাশ্রয় হবে। ওই অর্থ সংস্থার প্রসারে লাগানো হবে।

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া