ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি: জোড়াফুল তুমি কার? এই নিয়েই চলছে দ্বন্দ্ব। তার মাঝেই আজ, রবিবার বারবেলায় দিল্লিতে নির্বাচনে সদনে তিনটি ট্রাক নিয়ে হাজির হলেন মমতা শিবিরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়। তাঁর সঙ্গেই উপস্থিত ছিলেন দোলা সেন, ডেরেক ও’ব্রায়েন। কালীঘাট শিবিরের সাংসদ কল্য়াণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনটি ট্রাকে নথি রয়েছে। কিন্তু কীসের নথি? সুপ্রিম কোর্টের নির্দেশে নাম ও প্রতীকের দাবিতে বেশ কিছু নথি নির্বাচন কমিশনে জমা দিতে বলা হয়েছিল তৃণমূলের দুই শিবিরকে। গত ৫ নভেম্বর ৯টি ট্রাকে করে সেই সংক্রান্ত নথি নির্বাচন কমিশনে জমা দিয়েছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। অনুমান ছিল পাল্টা মমতা শিবিরের তরফেও নথি জমা দেওয়া হবে। আর তেমনটাই হল। এদিন তিনটি ট্রাকে করে বিপুল পরিমাণে নথি নির্বাচন কমিশনের অফিসে জমা দিতে দেখা গেল মমতা তৃণমূল কংগ্রেসের তরফে। সেই কারণেই দিল্লিতে উপস্থিত ছিলেন কল্যাণ, দোলারা।

একটি রাজনৈতিক দল যখন দুটি শিবিরে ভাগ হয়ে যায়, তখন বেশ কিছু নথি জমা দিতে হয় নির্বাচন কমিশনে। সেই নথির উপর নির্ভর করেই দুটি শিবিরের মধ্যে যোগ্যদের প্রতীক ও নাম দেয় কমিশন। নথিতে দলের সাংসদ থেকে পঞ্চায়েত স্তরের পদাধিকারীদের সই ও তথ্য দেওয়া থাকে। যার উপর ভিত্তি করে কমিশন দুটি শিবিরের মধ্যে যোগ্যকে বেছে নেয়। তেমনই বেশ কিছু নথি কয়েকদিন আগেই নির্বাচন কমিশনে জমা দিয়েছিলেন গণতান্ত্রিক তৃণমূল বা ঋতব্রতরা। অন্তত তাঁদের তরফে তেমনটাই দাবি করা হয়েছিল। এবার পাল্টা মমতা শিবিরের নেতারা জমা দিল নথি। বাকিটা নির্বাচন কমিশনের কোর্টে বল। এবার কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

আরও পডুন: ‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

এদিন নথি জমা দেওয়ার পর ঋতব্রত শিবিরের বিরুদ্ধে তোপ দাগতেও দেখা যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। তিনি জানান, ‘৩ টি ট্রাক যাচ্ছে কমিশনে। সব হার্ড কপি এবং সফট কপি জমা দেওয়া হয়েছে। যা যা নথি জমা দেওয়া হচ্ছে, তা প্রতিপক্ষ শিবিরকেও পাঠিয়ে দেব। প্রত্যেকটি হলফনামায়, স্ট্যাম্প পেপারে ব্যক্তির ছবিসহ ভোটার কার্ডের ফটোকপি যুক্ত করা হয়েছে। লোকসভার আট জন এবং রাজ্যসভার ন’জন মিলিয়ে মোট ১৭ জন সাংসদের সই করা হলফনামা জমা দেওয়া হয়েছে। ৩২ জন বিধায়কের সই করা হলফনামা জমা পড়েছে। মেঘালয়ের পাঁচজন বিধায়ক এবং অসমের একজন বিধায়কের সমর্থন পত্রও জমা পড়েছে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মোট ১৪ জন প্রতিষ্ঠাতা। তার মধ্যে সাতজনের মৃত্যু হয়েছে। বাকি সাতজন প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিয়েছেন। তাই এবার কমিশন বিচার করুক। ঋতব্রতরা জালিয়াতি করে নথি জমা দিয়েছে। রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে, ভয় দেখিয়ে জাল নথি কমিশনে জমা দিয়েছে ওরা। খুব শীঘ্রই সামনে আসবে সবটা। জেল খাটতে হবে ওদের। বিজেপির কাছে সব আছে, কিন্তু মাথা নেই।’

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের