শীতকালে কম জল খাচ্ছেন? বিপদ ডাকছেন না তো?

সাবধান থাকুন শীতের সময়ে। শরীরে জলের ঘাটতি যেন না ঘটে। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জলের আরেক নাম জীবন। জল ছাড়া বেঁচে থাকার কথা ভাবতে পারিনা আমরা কেউই। শরীরের নানা রোগ ব্যাধি দূরে রাখা থেকে শুরু করে শরীরকে হাইড্রেটেড রাখা সবেতেই প্রয়োজনীয় এক এবং একমাত্র জল। কিন্তু শীতকাল সামনেই। আর শীতকালে জল তেষ্টা কম পাওয়ার দরুণ শরীরে নানা রকম রোগ বাসা বাঁধতে শুরু করে। সঙ্গে দেখা যায় নানা সমস্যা। 

একজন পূর্ণবয়স্ক মানুষের সারাদিনে দেহে জলের প্রয়োজনীয়তা ৪ লিটার। কিন্তু শীতকালে জলের তেষ্টা বোঝা যায় না। সেক্ষেত্রেই সমস্যা বাড়ে। এই সময়ে শরীর এমনিতেই শুষ্ক থাকে আর তার সঙ্গে জল কম খাওয়াতে হজমের সমস্যা প্রকটভাবে দেখা যায়। সঙ্গে দেখা দেয় কোষ্ঠকাঠিন্যের মত রোগ। তাই শরীরকে হাইড্রেটেড রাখতে ও হজম ক্ষমতা সঠিক রাখতে দিনে নিয়ম মেনে প্রয়োজনমত জল খেতে হবে। 

কম জল খাওয়ার কারণে শরীরে অ্যাসিডিটির মত সমস্যা দানা বাঁধে। সঙ্গে শরীর শুষ্ক হয়ে যায়। তাই এরকম সমস্যা এড়িয়ে চলতে জল খেতে হবে প্রচুর। 

কম জল খাওয়ার সঙ্গে সবথেকে বেশি যে সমস্যা শরীরে দানা বাঁধে তা হল মূত্রের সমস্যা। জল কম পান করার ফলে মূত্রত্যাগেও সমস্যা হয়। ইনফেকশন হওয়ার সম্ভবনা থাকে প্রবল। ব্যাকটেরিয়া সংক্রমণ হওয়ার সম্ভবনাও থাকে এক্ষেত্রে। এরকম সমস্যা দেখা দিলে অবশ্যই জল ও ভিটামিন সি বেশি করে খাওয়ার চেষ্টা করুন।

কম জল খাওয়ার ফলে ত্বক শুষ্ক হয়ে পড়ে। এমনিতেই শীতকালে ত্বক শুষ্ক থাকে ভীষণ ভাবে। নানা রূপচর্চা, নিয়ম করে দুবেলা তেল বা ক্রিম মাখার পরেও ত্বক শুষ্ক হচ্ছে, চুল পড়ে যাওয়ার মত সমস্যা দেখা দিলে বুঝতে হবে শরীরে জলের ঘাটতি হয়েছে। শুধু তাই নয় এর থেকে পেটের সমস্যা, বদহজম ও ব্রণ হওয়ার মত বিষয়গুলি আপনার নিত্যসঙ্গী হবে। তাই সাবধান থাকুন শীতের সময়ে। শরীরে জলের ঘাটতি যেন না ঘটে। 

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

পিঠে-পুলি তো অনেক খেয়েছেন, এবার শীতে বানিয়ে ফেলুন নলেন গুড়ের চিজকেক, রইল রেসিপি

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের

পাঁচ দিন নিখোঁজ থাকার পর নদীর ঘাটে মিলল ১৬ বছরের কিশোরীর দেহ, চাঞ্চল্য বাগদায়

‘এখন IPL- এর আর কোনও অর্থ নেই’, ধোনির অবসরে মনখারাপ ভক্তদের

স্কুলে ব্যালকনি থেকে ঝাঁপ অষ্টম শ্রেণির ছাত্রের, চাঞ্চল্য দমদমে

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

জল্পনায় ইতি, IPL-থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি

গুড়াপে ধর্ষণ-খুন কাণ্ডে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

ডিউটিতে গরহাজির থাকাকালীন চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ, কলকাতা মেডিক্যালের ৮ ইন্টার্নকে শোকজ

পারিশ্রমিক কমিয়ে লখনউ ছেড়ে কোথায় গেলেন শামি? জানুন…

তোলাবাজি রুখতে কোর কমিটি তৈরি করল বিজেপি, দায়িত্বে লকেট-সৌমিত্ররা