কাঁচা হলুদ দিয়ে রান্না করুন মটন কষা, জেনে নিন পদ্ধতি

তবে একঘেয়ে না বানিয়ে কিছু অন্যরকমের রান্নাও ট্রাই করতে পারেন। যেমন ধরুন মটন, কাঁচা হলুদ এবং হলুদ পাতা দিয়ে রান্না করে দেখুন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মোটামুটি সপ্তাহের শেষের দিন সবার বাড়িতেই ভাল মন্দ রান্না হয়। আর ভাল-মন্দ রান্না মানেই মটন-চিকেনের রেসিপি। তবে একঘেয়ে না বানিয়ে কিছু অন্যরকমের রান্নাও ট্রাই করতে পারেন। যেমন ধরুন মটন, কাঁচা হলুদ এবং হলুদ পাতা দিয়ে রান্না করে দেখুন।

উপকরণ

মাটন (১ কেজি), পেঁয়াজ (৪০০ গ্রাম), আদা (৩০ গ্রাম), রসুন (৫০ গ্রাম), কাঁচালঙ্কা (৫০ গ্রাম), রেড চিলি পেস্ট (৬০ গ্রাম), জিরে বাটা (৪০ গ্রাম), কালোজিরে (৩০ গ্রাম), সর্ষের তেল (৩০০ মিলি), নুন (স্বাদ মতো), হলুদ পাতা (৫০ গ্রাম), কাঁচা হলুদ (৪০ গ্রাম), তেজপাতা (৫ গ্রাম), দারচিনি (১৫ গ্রাম)।

প্রণালী

২০ গ্রাম মতো কালোজিরে মিহি গুঁড়ো করে নিন এবং বাকিটা থাক ফোড়নের জন্য। একটা গাঢ় পাত্রে ৫০ মিলি তেল গরম করে তাতে তেজপাতা ও দারচিনি ফোড়ন দিন। একে একে পেঁয়াজ কুচি ও আদা-রসুন বাটা দিয়ে কষতে থাকুন যতক্ষণ না তেল ছাড়ছে। এবারে দিন কাঁচালঙ্কা বাটা, কালোজিরে গুঁড়ো, জিরে বাটা, নুন ও রেড চিলি পেস্ট। আবারও কষতে থাকুন। কাঁচা হলুদের টুকরো গুলো দিন। এবার মাটনের টুকরো গুলো দিয়ে নাড়তে থাকুন, দেখবেন মাংস থেকে জল ছাড়ছে। পুরোটা ভালো করে কষিয়ে ওর মধ্যে পরিমাণ মতো গরম জল আর হলুদ পাতা দিয়ে ফুটতে দিন যতক্ষণ না মাংস সেদ্ধ হয়ে আসছে। পরিমাণ মতো জল দিন। অন্য একটা পাত্রে বাদবাকি তেল গরম করে বাকি কালোজিরে ও চেরা কাঁচালঙ্কা দিয়ে সামান্য নেড়েচেড়ে নিন। এবার এই পুরোটা মাংসের মধ্যে ঢেলে আঁচ থেকে মাংস নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

রূপকথার গল্প মনে হলেও সত্যি! সাফাইকর্মী থেকে SBI-র উচ্চপদস্থ আধিকারিক, স্বামীকে হারিয়েও হার মানেননি প্রতীক্ষা

ভারত-বাংলাদেশ কোথাও ঠাঁই নেই, শূন্য সীমানায় দিন কাটছে অসহায় মহিলার

মাঠেই ফুটবলারের মৃত্যুর ঘটনায় গোলরক্ষকের উপর ১২ ম্যাচের নিষেধাজ্ঞা জারি

যাত্রীদের ভোগান্তি কমাতে বড় উদ্যোগ, রাজ্যের রাস্তায় নামছে ৪৩৫টি নতুন বাস

নিজের মেয়েকে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত পাষণ্ড বাবা

হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে তারেক সরকারের উপর দুটি শর্ত আরোপ ভারতের

চিকিৎসায় গাফিলতিতে সদ্যোজাত শিশু মৃত্যুর অভিযোগ, চাঞ্চল্য নবদ্বীপের বেসরকারি নার্সিং হোমে

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

শীতের পথে ফের বাধা! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

জ্ঞানেশকে কটাক্ষ, ভবানীপুর থানায় অভিষেককে হাজিরার নির্দেশ পুলিশের

ঘুমের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনা, এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের সংঘর্ষে মৃত ২

প্রেমের নামে হেনস্থার অভিযোগ, তেলেঙ্গানায় মৃত্যু ১৭ বছরের তরুণী ক্রিকেটারের