ভাইফোঁটার পরই মৃত্যু দাদার, মর্মান্তিক ঘটনা বালুরঘাটে

বোনের থেকে ভাইফোঁটা নিয়ে এসেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন দাদা। ঘটনার পর শোকে হতবাক বোন-সহ গোটা পরিবার।

Share:

নিজস্ব প্রতিনিধি, বালুরঘাট: ‘ভাইয়ের কপালে দিলাম ফোটা.. যমের দুয়ারে পড়ল কাটা…’। না যমের দুয়ারে কাটা পড়েনি, বরং ভাইফোঁটার দিনই ঘটল মর্মান্তিক ঘটনা। বোনের থেকে ভাইফোঁটা নিয়ে এসেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন দাদা। ঘটনার পর শোকে হতবাক বোন-সহ গোটা পরিবার। ঘটনাটি বালুরঘাট ব্লকের চক চন্দন এলাকায়। মৃত ব্যাক্তির নাম রতন সরকার। শনিবার সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছিলেন ভাইফোঁটা নিয়ে বোনের বাড়ি উদ্দেশ্যে।

ফোঁটা নিয়ে তিনি দুপুরেই ফিরে আসেন বাড়িতে। এরপরই ঘটে বিপত্তি। অসুস্থ বোধ করতে থাকেন রতনবাবু। অবস্থার ক্রমশ অবনতি হওয়ায় তাঁকে নিয়ে যাওয়া হয় বালুরঘাট হাসপাতালে। কিন্তু সেখানে পৌঁছনোর পর চিকিৎসকরা জানান যে পথে ওই ব্যক্তির মৃত্যু ঘটেছে। ফলে খবর যায় থানায়। পরে পুলিশ এসে দেহটি ময়নাতদন্তে পাঠায়। পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ। যদিও স্থানীয়দের অনুমান হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে রতন সরকারের। যদিও গোটা ঘটনায় ভেঙে পড়েছেন রতনবাবুর পরিবার। পাশাপাশি ভাইফোঁটার দিনই দাদার অস্বাভাবিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চক চন্দন এলাকায়।

জাতিসংঘে পাকিস্তানকে কড়া জবাব ভারতের, কাশ্মীর নিয়ে ‘মিথ্যা প্রচার’ বন্ধের বার্তা

অস্বস্তিকর গরমের মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস! ভিজবে কোন কোন জেলা?

জুনে আসছে একাধিক স্মার্টফোন, কোন মডেল ঘিরে বাড়ছে উত্তেজনা জানেন?

শেষ চালেই বাজিমাত! নরওয়ে দাবায় খেতাব জিতলেন ২০ বছরের প্রজ্ঞানন্দ

ইবোলা-তে সবচেয়ে বেশি ঝুঁকিতে মহিলারা, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আজ রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় হামলা আমেরিকার, বাড়ছে উত্তেজনা

মাইগ্রেনের সঙ্গে লুকিয়ে আছে বিপাকীয় সমস্যা, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

সুতির শাড়ি থেকে গামছা, তাপপ্রবাহে স্বস্তির ভরসা হোক ভারতীয় পোশাক

স্বাদে ও গন্ধে অনন্য, বিশ্বের সবচেয়ে মিষ্টি আম কোনটি জানেন?

সাবধান! এই ভুলগুলির জন্য আপনার কুলদেবতা রুষ্ট হচ্ছে না তো?