আদালতকে অসম্মান: উপরাষ্ট্রপতি, কেন্দ্রীয় আইনমন্ত্রীর বিরুদ্ধে মামলা

মামলা দায়ের বম্বে হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বিচার ব্যবস্থা এবং কলেজিয়াম নিয়ে আপত্তিকর মন্তব্য করায় ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরণ রিজিজুর বিরুদ্ধে বম্বে হাইকোর্টে দায়ের হল মামলা। মামলা দায়ের করেছে বম্বে হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের তরফ থেকে মামলা দায়ের করেছে আহমেদ আবিদি। মামলা জনস্বার্থ। মামলায় বলা হয়েছে, বিচারপ্রক্রিয়া এবং কলেজিয়াম নিয়ে  ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরণ রিজিজুর মন্তব্য অত্যন্ত অসাম্মজনক। তারা কার্যত এই দুটি বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন, যা আদালতকে অসম্মান করার সামিল। সাংবিধানিক পদে কোনও ব্যক্তির থেকে এই ধরনের মন্তব্য আশা করা যায় না। ভারতের গণতান্ত্রিক পরিকাঠামোয় আইন বিভাগ, শাসন বিভাগ, বিচারবিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করে। আইন বিভাগ বা শাসন বিভাগে কোনও সমস্যা তৈরি হল তা নিষ্পত্তি করে ভারতের সর্বোচ্চ আদালত। আর সর্বোচ্চ আদালতে বিচারপতি নিয়োগের জন্য তৈরি করা হয়েছিল কলেজিয়াম। তা নিয়েই প্রশ্ন তুলেছেন এই দুই। 

ন্যাশাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন ভেঙে দেওয়ার প্রসঙ্গ সম্প্রতি মুখ খুলতে দেখা যায় উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে।  কমিশন পুনর্গঠনের আর্জির পাশাপাশি তিনি এই ব্যাপারে সাংসদদের পদক্ষেপের আর্জি জানান। অন্যদিকে, কেন্দ্রীয় আইমন্ত্রী কিরণ রিজিজুর মন্তব্য কম বিস্ফোরক নয়। তিনি ভারতের সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে সংবিধান দখল করে রাখার অভিযোগ তোলেন। এমনকী দেখে নেওয়ারও হুমকি দেন। রাজনৈতিকমহল নিশ্চিত ছিল, দুইয়ের মন্তব্য কোনওভাবেই সমর্থন করবে না। 

আরও পডুন সংবিধান দখল করেছে সুপ্রিম কোর্ট: রিজিজু

20 হাজারের কমে Vivo-র দুর্দান্ত 5G ফোন, থাকছে ব্যাঙ্ক অফার ও বড় ডিসকাউন্ট

Samsung নিয়ে এল দুর্দান্ত অফার, ২৭ হাজার টাকা কমে মিলছে প্রিমিয়াম স্মার্টফোন

নতুন করে যুদ্ধ শুরু? কুয়েতে মার্কিন ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলা ইরানের

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমপ্রদ তথ্য সমীক্ষায়

১৮ জুনের পর বদলাতে পারে ৩ রাশির জাতকদের ভাগ্য, মিলতে পারে অর্থ ও সম্মান

বাস্তুর এই ৩ টি জায়গা অবহেলা করলেই নষ্ট হবে জীবনের সুখ শান্তি

খালি ঘরের এসি ভেন্ট বন্ধ করলেই কমবে বিদ্যুৎ বিল? বিশেষজ্ঞরা কী বলছেন?

প্রচুর অর্থ উপার্জন করেন এই নক্ষত্রের জাতকরা, কেমন তাঁদের চারিত্রিক বৈশিষ্ট্য?

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

বৃহস্পতির কর্কটে গোচর, অক্টোবরের মধ্যে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে ২ রাশির জাতকদের

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক