পাংচার সারাতে গিয়ে বিপত্তি, দুবাইয়ের রাস্তায় ভারতীয় পড়ুয়াকে পিষল বিলাসবহুল গাড়ি

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ  কলেজ  যাওয়ার পথেই মর্মান্তিক পরিণতি। গাড়ির চাকা ফেটে যাওয়ায় রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন ২১ বছরের ভারতীয় ছাত্রী। বাবাকে ফোন করে জানিয়েছিলেন বিপত্তির কথা। কিন্তু সাহায্য আসার আগেই দ্রুতগতির গাড়ির ধাক্কায় মৃত্যু হল তাঁর। ঘটনাটি ঘটেছে সংযুক্ত আরব আমিরশাহির দুবাইয়ে। মৃত ছাত্রীর নাম নাইফা বালকিস হামিদ। তিনি কেরলের থোডুপুঝার বাসিন্দা এবং দুবাইয়ের কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের স্থাপত্যবিদ্যার শেষ বর্ষের ছাত্রী ছিলেন।

পরিবার সূত্রে জানা গিয়েছে,কলেজ যাওয়ার পথে দুবাইয়ের আল রশিদিয়া এলাকায় তাঁর গাড়ির একটি চাকা ফেটে যায়। বিষয়টি জানিয়ে বাবাকে ফোন করেন নাইফা। তাঁর বাবা বিনু হামিদ তাঁকে রাস্তার পাশে দাঁড়িয়ে সাহায্যকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করতে বলেন। গাড়িটি সরিয়ে নিয়ে যাওয়ার পর বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য ট্যাক্সি নেওয়ার পরামর্শও দিয়েছিলেন তিনি। কিন্তু সেই ফোনালাপের কয়েক মিনিটের পরেই ঘটে যায় দুর্ঘটনা। প্রায় পাঁচ মিনিট পরে মেয়েকে ফের ফোন করেন বিনু। কিন্তু ফোন ধরেননি নাইফা। এর পরেই দুবাই পুলিশের তরফে দুর্ঘটনার খবর দেওয়া হয় পরিবারকে। পরিবারের দাবি, গাড়ির পিছনে দাঁড়িয়ে থাকার সময় একটি দ্রুতগতির গাড়ি তাঁকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। দুর্ঘটনায় অভিযুক্ত গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে বলে পরিবারের তরফে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ঝলসে মৃত ১৬, আহত একাধিক

নাইফার কাকা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পরিবারের সঙ্গে কেরলে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তিনি। তবে কলেজের ক্লাসে যাতে কামাই না হয়, সে কারণে মায়ের সঙ্গে আগেই দুবাই ফিরে এসেছিলেন। পরিবারের অধিকাংশ সদস্য তখনও কেরলে ছিলেন। নাইফার উচ্চশিক্ষার জন্যই পরিবার দুবাইয়ে বসবাস শুরু করছিল। পরিবারের সদস্যদের কথায়, নাইফা ছিলেন বাড়ির সকলের অত্যন্ত আদরের। সকলের জন্মদিন ও বিবাহবার্ষিকী মনে রাখতেন তিনি। তাঁর অকালমৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। সমস্ত আইনি প্রক্রিয়া শেষ করে  তাঁর দেহ কেরলে নিয়ে যাওয়া হয়, এরপর শেষকৃত্য সম্পন্ন হয়।

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

‘ধর্ষককে এনকাউন্টার করেছি, শুনেই ভাল লাগছে,’ বললেন মিঠুন চক্রবর্তী

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী

তামিলনাড়ুর কারখানায় ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বিপত্তি, বিষাক্ত গ্যাসে মৃত্যু ৩ শ্রমিকের

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

কাশি কমছেই না?হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ

ভাঙল ‘ধুরন্ধর-২’র রেকর্ড, বক্স অফিসে ৬৫০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’