জনসভার আগে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ অভিষেকের

অভাব- অভিযোগ শোনেন স্থানীয় মানুষদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: জনসভা আছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (ABHISHEK BANERJEE)। পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের আনন্দপুরে সেই জনসভার আগেই বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করলেন তিনি।

শনিবার দুপুরে আনন্দপুর যাওয়ার আগে অভিষেক যান খড়গপুর গ্রামীণ বিধানসভার অন্তর্গত মাতকাতপুর সংলগ্ন তেঘড়ি গ্রামে। ওই গ্রামে রয়েছে প্রায় ৯২-৯৩টি বাড়ি। গ্রামে ঢুকেই বেশ কিছু বাড়ি যান তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। কথা বলেন গ্রামবাসীদের সঙ্গে। অভাব- অভিযোগ শোনেন স্থানীয় মানুষদের। উঠে আসে পানীয় জল থেকে আবাস, সেচজমিতে পাট্টা সহ বিভিন্ন প্রসঙ্গ।

স্থানীয়দের কথা শুনে অভিষেক সঙ্গে সঙ্গে ফোন করেন সেচমন্ত্রীকে। তাঁকে বলতে শোনা যায়, আপনার অপারেশন হয়েছিল। শরীর কেমন আছে? আজ সভা আছে আনন্দপুরে। জনসভার আগে তেঘড়ি গ্রামে এসেছেন বলে জানিয়ে অভিষেক বলেন, এখানকার  মানুষদের পাট্টা নিয়ে কিছু দাবি আছে। তা যেন অগ্রাধিকার দিয়ে দেখা হয়। সেচমন্ত্রী বলেন, সমস্ত সমস্যা গুরুত্ব দিয়ে দেখে দ্রুত সমাধান করা হবে। 

এরপরেই গ্রামবাসীদের সমস্ত সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে এলাকা ছেড়ে বেরিয়ে আসেন অভিষেক। স্থানীয়দের বিশ্বাস, দ্রুত সমস্যার সমাধান হবে। অভিষেকের এই জনসংযোগে পঞ্চায়েত নির্বাচনের আগে অক্সিজেন পেল স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এখন লক্ষ্য নির্বাচনের আগে সমস্যা সমাধানের। দল সূত্রে খবর, ১ মাসের মধ্যেই সমস্যার সমাধান হবে। 

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ