সংহতি দিবসে কাশ্মীরিদের সমর্থনের বার্তা পাকিস্তানের

পাকিস্তান ১৯৯০ সাল থেকে প্রতিবছরের ৫ ফেব্রুয়ারি কাশ্মীর সঙ্ঘতি দিবস পালন করে আসছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কাশ্মীর সংহতি দিবসে কাশ্মীরি জনগণের লড়াইকে সমর্থন জানাল পাকিস্তান। রবিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shehbaz Sharif) এবং বিদেশ মন্ত্রী বিলাওয়াল ভুট্টো (Bilawal Bhutto) কাশ্মীরি জনগণের আত্মনিয়ন্ত্রণের জন্য অধিকারের লড়াইয়ের প্রতি পূর্ণ আন্তরিক সমর্থন জানিয়েছেন।

রবিবার এক বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shehbaz Sharif) বলেন, ‘নিপীড়নকারী ভারতীয় দখলদারি যন্ত্রের সামনে যারা জাতিসঙ্ঘ-অনুমোদিত আত্মনিয়ন্ত্রণের অধিকারের সংগ্রামে রত রয়েছেন সেই কাশ্মীরি ভাই ও বোনদের প্রতি অটুট সংহতি ও সমর্থন প্রকাশ করছে আজ সমগ্র পাকিস্তান।’ তিনি আরও বলেন যে ভারতের দাসত্ব থেকে মুক্তির জন্য কাশ্মীরের জনগণ মহাকাব্যিকভাবে নিরলস সংগ্রাম চালিয়ে যাচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী লেখেন, ‘তাঁদের আত্মত্যাগের মাধ্যমে তাঁরা স্বাধীনতার মশাল জ্বালিয়ে রেখেছে। আমার বিশ্বাস যে তাদের স্বপ্ন শীঘ্রই দিনের আলো দেখবে।’

কাশ্মীর সংহতি দিবসে কাশ্মীরিদের প্রতি সংহতি জানিয়ে বার্তা দিয়েছেন পাকিস্তানের বিদেশ মন্ত্রী বিলাওয়াল ভুট্টো। ভিডিও বার্তায় বিলওয়ালের দাবি, ‘কাশ্মীর সংহতি দিবস পালন করার পাশাপাশি আমরা পাকিস্তানের জনগণ আমাদের কাশ্মীরি ভাই ও বোনদের আত্মত্যাগকে অভিবাদন জানাচ্ছি, যারা ৭৫ বছরেরও বেশি সময় ধরে নৃশংস ভারতীয় নিপীড়নের শিকার হয়েছেন।’ ভারত কাশ্মীরে সাধারণ মানুষের উপর নিপীড়ন চালানোর পাশাপাশি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটিয়েছে বলে দাবি পাক বিদেশ মন্ত্রীর। তিনি আরও বলেন, ‘আমরা কাশ্মীরি জনগণকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশন অনুযায়ী তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত তাদের প্রতি অবিচ্ছিন্ন নৈতিক, কূটনৈতিক ও রাজনৈতিক সমর্থন প্রদান অব্যাহত রাখব।’ প্রসঙ্গত কাশ্মীরের জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশের মাধ্যমে পাকিস্তান ১৯৯০ সাল থেকে প্রতিবছরের ৫ ফেব্রুয়ারি কাশ্মীর সঙ্ঘতি দিবস পালন করে আসছে।

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত