বিচারপতি নিয়োগে সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে নারাজ তামিলনাড়ু, ফাইল ফেরত

Madras

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি ও চেন্নাই:  সুপ্রিম কোর্টের সঙ্গে বেনজির সংঘাতে জড়িয়ে গেল তামিলনাডু। মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি নিয়োগে সুপ্রিম কোর্ট গঠিত কলেজিয়ামের সুপারিশ মানতে তারা অস্বীকার করেছে। যে ছয়জনকে কলেজিয়াম মাদ্রাজ হাইকোর্টের বিচারপতিপদে নিয়োগের সুপারিশ করেছে, তার মধ্যে একজনের ব্যাপারে রাজ্য সরকার কলেজিয়ামের কাছে ফাইল পাঠিয়ে দিয়েছে। ফাইলের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তাঁর সম্পর্কে মোদি সরকারকে পাঠানো নোট।

মাদ্রাজ হাইকোর্টের শূন্যপদে বিচারপতি নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত কলেজিয়াম ছয়জনের নাম প্রস্তাব করে। এই ছয়জন হলে এল সি ভিক্টোরিয়া গৌরী, পিল্লাইপাক্কম বি বালাজি, কেকে রামকৃষ্ণন, রামচন্দ্রণ কলাইমাথি, কেজি থিলাকাভাডি এবং আর জন সত্যায়ন। গত ১৭ জানুয়ারি সুপ্রিম কোর্টের কলেজিয়াম এদের প্রত্যেকের নামে সবুজ সংকেত দেয়। গতকাল এই ছয় বিচারপতির মধ্যে আর জন সত্যায়ন মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি পদে শপথ নিতে পারেননি। রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কলেজিয়ামের কাছে একটি তার সম্পর্কে একটি নোট পাঠিয়েছে, যেখানে বলা হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্ট তার পক্ষে মোটেই ইতিবাচক নয়।

জানা গিয়েছে, সুপ্রিম কোর্টের কলেজিয়াম প্রথম দফায় একটি নামের তালিকা পাঠিয়েছিল। সেই তালিকায় নাম ছিল আর জন সত্যায়নের। রাজ্যসরকার তাঁর ব্যাপারে আপত্তি জানিয়ে সুপ্রিম কোর্টকে নোট পাঠায়। নোট খতিয়ে দেখে সুপ্রিম কোর্ট জানায়, এই আইনজীবী সম্পর্কে করা মন্তব্য বিচারপতি পদে উন্নতির ক্ষেত্রে বাধা হতে পারে না। কিন্তু রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে অস্বীকার করেছে।

ছুটির দিনে কলকাতা সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি?

শরীরে পুষ্টির ঘাটতি মেটাতে কোন খাবারগুলি রাখবেন রোজকার ডায়েটে?

দল ভাঙনের ষড়যন্ত্রে লিপ্ত! কাকলি-সুখেন্দুকে বহিষ্কারের পথে তৃণমূল

বিমানবন্দরে আটক ইরাকের ফুটবলার, টানা সাত ঘণ্টা জেরার অভিযোগ মার্কিন প্রশাসনের বিরুদ্ধে

ভেনিস অব দ্য ইস্ট, ঘুরে আসুন কেরলমের সবচেয়ে মোহময় জলনগরী আলেপ্পি

দুর্দান্ত অফার! ২২ হাজার টাকা ছাড় OnePlus-র ফ্ল্যাগশিপ স্মার্টফোনে

মিস ইউনিভার্স থেকে ফ্যাশন আইকন, জানুন সুস্মিতা সেনের গ্ল্যামারাস ‘সেল্ফ-মেড’ জীবনযাপন

অনুব্রতের বিরুদ্ধে ইট চুরির অভিযোগ শুভেন্দুর, দায়ের FIR

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

বয়স বাড়লেই হাড় ভাঙার ভয়? অস্টিওপোরোসিসের ঝুঁকি কমাতে ভরসা হতে পারে ব্লুবেরি

ঐতিহ্যনির্ভর তবে আধুনিক, নতুন প্রজন্মের কাছে বাড়ছে মিনিমাল জুয়েলারির চাহিদা

নির্জলা একাদশী ২৪ না ২৫ জুন? জেনে নিন শুভ সময় ও উপবাস ভাঙার সময়